নিউজ পোল ব্যুরো: বাড়ছে বিপদ। শ্বেতিঝোরায় (Sikkim) ভূমিধসে (Landslides) ক্ষতিগ্রস্ত (NH-10) ১০ নম্বর জাতীয় সড়কে বুধবার ৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ জারি করেছে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (NHIDCL)। রবিবার রাত ৮টা থেকে ওই নির্দেশ কার্যকর হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা ঘিরে প্রায় ৩০ কিমি জুড়ে সতর্কতা জারি করে নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন: Red Fort: স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় ‘বোমা-বাজি’, সাসপেন্ড ৭ পুলিশ, প্রশ্নে নিরাপত্তা
ভারী বর্ষণে সিকিমের (Sikkim) রংপো থেকে শিলিগুড়িগামী রাস্তায় একাধিক জায়গায় (Landslides) ধস নেমেছে। বিশেষ করে কাতারার কাছে মুনসং-লাভা-গরুবাথান হয়ে বিকল্প পথে যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে। এনএইচআইডিসিএল জানিয়েছে, (Landslides) ধস সরানোর পাশাপাশি জরুরি ভিত্তিতে সড়ক মেরামতের কাজও শুরু হয়েছে, তবে (heavy rainfall)ভারী বৃষ্টির জন্য গতি ধীর। শনিবার রাত থেকে একটানা (heavy rainfall) ভারী বর্ষণের জেরে মামখোলা, ঋষিখোলা, তারখোলা সহ একাধিক জায়গায় ধস নামে। রবিবার সকালেও নতুন করে ধস নামে কাতারে ও ঋষিখোলায়। শ্বেতিঝোরায় রাস্তার একাংশ ভেঙে (Teesta River) তিস্তা নদীতে পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় বিকল্প রাস্তা
কালিম্পং পুলিশের তরফে জানানো হয়েছে, গ্যাংটক যাতায়াতের জন্য তিনটি বিকল্প পথ খোলা রয়েছে: শিলিগুড়ি–জোরবাংলো–তিস্তাবাজার–রংপো–গ্যাংটক,সেবক–বাগরাকোট–লাভা–আলগারা–রংপো, রংপো–মেল্লি হয়ে দক্ষিণ সিকিম। তবে লাভা থেকে রেশি ও লোলেগাঁও যাওয়ার রাস্তা আপাতত বন্ধ।
দুর্দশায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা
বিভিন্ন রুটে কাদামাটি পড়ে থাকায় স্থানীয় মানুষ ও পর্যটকরা চরম সমস্যার মুখে। সিকিমের সাংসদ ইন্দ্র হাং সুব্বা বিষয়টি নিয়ে কেন্দ্রীয় (Minister Nitin Gadkari)মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে দেখা করে বিকল্প (Alternative ‘Greenfield Highway’)‘গ্রিনফিল্ড হাইওয়ে’ তৈরির আবেদন জানিয়েছেন। অস্থায়ী করিডোর নির্মাণের পরামর্শও দিয়েছেন যোগাযোগ চালু রাখতে।
আবহাওয়ার পূর্বাভাসে উদ্বেগ
আবহাওয়া দফতর জানিয়েছে, সিকিম (Sikkim) এবং উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির(heavy rainfall) সম্ভাবনা রয়েছে। ফলে (Landslides)ধসের ঝুঁকি থেকেই যাচ্ছে, উদ্বেগ কাটছে না প্রশাসন ও স্থানীয়দের মধ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
