নিউজ পোল ব্যুরো: ১৫ আগস্টের (15th August) আগে রাজধানীর অন্যতম নিরাপত্তা-কড়াকড়িতে মোড়া চত্বর লালকেল্লায় চাঞ্চল্যকর গাফিলতি। মক ড্রিলের (Mock Drill) নামে ভুয়ো জঙ্গি অনায়াসে ঢুকে পড়ল বোমা-সহ! ঘটনাটির পর নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। বিশেষত যেখানে প্রধানমন্ত্রী নিজে প্রতি বছর স্বাধীনতা দিবসে (Independence Day) এই লালকেল্লার (Red Fort) প্রাচীর থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেন, সেখানে এত বড় ফাঁকফোকর কীভাবে?
আরও পড়ুন: Abhishek Banerjee: কল্যাণের ‘ইস্তফা-বোমা’ সামাল দিতে অভিষেকের ফোন, ৭ আগস্ট বৈঠকে জট খুলবে কি?
সূত্রের খবর, দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সিকিউরিটি ইউনিটের উদ্যোগে একটি মক ড্রিলের (Mock Drill) আয়োজন করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি চিহ্নিত করতে। সাদা পোশাকে নিরাপত্তা আধিকারিকদের ‘জঙ্গি’ সাজিয়ে প্রবেশ করানো হয় লালকেল্লায় (Red Fort)। ছিল নকল বোমা, অস্ত্র ও সর ঞ্জাম। অবাক করা বিষয়, এই সাজানো জঙ্গিরা দ্বিস্তরীয় নিরাপত্তা বলয়। যার মধ্যে মেটাল ডিটেক্টরও ছিল। তা পার করে অনায়াসে ঢুকে পড়ে ভিতরে। নকল বোমা রাখা হলেও কর্তব্যরত পুলিশদের কেউ তা শনাক্তই করতে পারেননি।
এই চরম গাফিলতি নজরে আসতেই উত্তর দিল্লির ডেপুটি কমিশনার রাজা ভাটিয়া সঙ্গে সঙ্গেই ৭ জন পুলিশ কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন। সূত্রের খবর, এই ঘটনা নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ভিভিআইপি জোন হিসেবে খ্যাত লালকেল্লা (Red Fort) যেখানে নিরাপত্তার প্রতিটি স্তর নিয়েই চলে কড়া নজরদারি, সেখানে এত বড় গাফিলতি যেন হুঁশ ফিরিয়ে দিল গোটা ব্যবস্থাকে। ওয়াকিবহাল মহলের দাবি, এই ঘটনা আসলে “বজ্র আঁটুনি ফস্কা গেরো”র স্পষ্ট প্রমাণ। যেখানে এত স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও পরীক্ষামূলক হামলায় একেবারে ভেঙে পড়ে পুরো ব্যবস্থা, সেখানে স্বাধীনতা দিবসে প্রকৃত হুমকি এলে প্রতিক্রিয়া কী হবে তা নিয়েই এখন আশঙ্কার মেঘ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
