নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) আইটি হাব সল্টলেক সেক্টর ফাইভে ব্যস্ত অফিস সময়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণী আইটি কর্মী। মৃতের নাম কিরণ মিশ্রা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আরএস সফটওয়্যারের সামনে এই দুর্ঘটনাটি ঘটে, যা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ জানিয়েছে, কিরণের বাড়ি বর্ধমানে হলেও কর্মসূত্রে তিনি কেষ্টপুরে থাকতেন। তাঁর প্রেমিকের সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন তিনি। প্রতিদিন প্রেমিকই তাঁকে অফিসে পৌঁছে দিতেন, কারণ দুজনের কর্মস্থল কাছাকাছি ছিল। কিন্তু ঘটনার দিন সকালে তাঁর প্রেমিকের দেরিতে ঘুম ভাঙায় কিরণ অ্যাপ-ভিত্তিক বাইক বুক করে একাই অফিসের উদ্দেশ্যে রওনা দেন।
আরও পড়ুন: Nandigram Election 2026 :নন্দীগ্রামে ‘ডাবল শুভেন্দু’ চমক! হাইভোল্টেজ লড়াইয়ে নতুন সমীকরণ
দুর্ভাগ্যজনকভাবে, RS Software মোড়ে পৌঁছনোর পর একটি করুণাময়ী-ঘাটাল রুটের (Kolkata) সরকারি বাস পিছন দিক থেকে বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে কিরণ বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গেছে, শরীরের অভ্যন্তরীণ গুরুতর আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই বাসটি আটক করে এবং চালককে গ্রেপ্তার করে Electronic Complex Police Station-এর পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এদিকে, সল্টলেক (Kolkata) সেক্টর ফাইভ এলাকায় বাসের বেপরোয়া গতিতে চলাচল এবং যাত্রী ওঠানামার অনিয়ম নিয়ে বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছেন অফিসকর্মীরা। বিশেষ করে অফিস টাইমে বাসগুলির অতিরিক্ত গতি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে দাবি। অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের তরফে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
