নিউজ পোল ব্যুরো: বঙ্গভোটের ময়দানে আবারও বরাবরের মতোই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram Election 2026)। এবারের সবচেয়ে চমকপ্রদ বিষয় একই নামের দুই প্রার্থীকে ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। একদিকে রয়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক (Nandigram Election 2026)। অন্যদিকে নির্দল প্রার্থী হিসেবেও লড়ছেন আরেকজন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), যিনি কলকাতার গড়ফা এলাকার বাসিন্দা এবং পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে একেবারেই নতুন মুখ। এই নামের মিল ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা (Nandigram Election 2026)।
আরও পড়ুন: Voter List : বিচারাধীন ভোটারদের অর্ধেকের বেশি যোগ্য, তবু বাদ লাখো নাম! মাঝরাতে কমিশনের হিসেব প্রকাশ
নন্দীগ্রাম এমনিতেই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে নন্দীগ্রাম জমি আন্দোলন-এর জন্য (Nandigram Election 2026)। সেই প্রেক্ষাপটে এই কেন্দ্রের প্রতিটি ভোটযুদ্ধই রাজ্যের রাজনৈতিক দিকনির্দেশ নির্ধারণে বড় ভূমিকা নেয়। এবারও তার ব্যতিক্রম নয়। এদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী পবিত্র করকে। যোগদানের অল্প সময়ের মধ্যেই তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা এই কেন্দ্রের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্দল প্রার্থী হিসেবে একই নামের প্রার্থী দাঁড় করিয়ে বিজেপির ভোটে বিভাজন ঘটানোর কৌশল নেওয়া হতে পারে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর কাজ ও জনপ্রিয়তার ওপরই ভরসা রাখবেন, নামের বিভ্রান্তিতে প্রভাবিত হবেন না।(Nandigram Election 2026)
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী যে কোনও নাগরিক যে কোনও আসন থেকে প্রার্থী হতে পারেন। নির্দল প্রার্থীর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই নন্দীগ্রামের লড়াই আরও জটিল ও উত্তপ্ত হয়ে উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই কেন্দ্রে ভোটের ফলাফল রাজ্যের বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ফলে ২০২৬-এর নির্বাচনে আবারও নজর থাকবে নন্দীগ্রামের দিকেই।(Nandigram Election 2026)
