নিউজ পোল ব্যুরো: উচ্চমাধ্যমিক শুরু হতে চলেছে রাজ্যে, এবং এবছর পরীক্ষা অন্য বছরের তুলনায় আলাদা। এবার প্রথমবার নতুন সেমিস্টার পদ্ধতির আওতায় পরীক্ষা নেওয়া হবে, তবে পুরনো সিস্টেম অনুসারে পরীক্ষা চলছেই। এই পরিস্থিতিতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উচ্চমাধ্যমিক সংসদ নতুন নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকা অনুযায়ী তিনটি ভিন্ন পদ্ধতির পরীক্ষার সময়সূচি আলাদা রাখা হয়েছে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে, মিউজিক ও ভোকেশনাল বিষয়গুলির ক্ষেত্রে সময় কম থাকবে। পুরনো পদ্ধতির পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত। তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থীরা দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দিবে। সংসদ পরীক্ষার নিরাপত্তা (Exam Security) ও সুষ্ঠু আয়োজনের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। প্রশ্নপত্র ও ব্যাগের জন্য কালার কোড ব্যবহার করা হয়েছে—সাদা: চতুর্থ সেমিস্টার, হলুদ: তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি, নীল: পুরনো পদ্ধতি। প্রতিটি কক্ষে ২০ জন পরীক্ষার্থীর জন্য অন্তত দুজন ইনভিজিলেটর (Invigilator) থাকবেন। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য রাইটার বা অতিরিক্ত সময়ের ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষার্থীরা এই চারটি মূল নিয়ম (Rules) মেনে চলতে হবে:
১. মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল হবে।
২. চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত কাগজ বা লুজ শিট দেওয়া হবে না। নির্দিষ্ট উত্তরপত্রে টু-দ্য-পয়েন্ট উত্তর লিখতে হবে।
৩. ডাবল অপশন সুবিধা থাকবে; চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি বেছে নেওয়া যাবে।
৪. প্রবেশপথে মেটাল ডিটেক্টর (Metal Detector) এবং কেন্দ্রের গেটে সিসিটিভি নজরদারি থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজ্যে মোট পরীক্ষার্থী সংখ্যা ৭,১০,৮১১ জন, যার মধ্যে ছাত্রী সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি। পরীক্ষা নেওয়া হবে ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে। এই নতুন নির্দেশিকা (Guidelines) মেনে চললেই পরীক্ষার্থীরা সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষা দিতে পারবেন।
