নিউজ পোল ব্যুরো: শহরের কোলাহল, যানজট আর ব্যস্ত জীবনের চাপ থেকে একটু মুক্তি পেতে চাইলে প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোই হতে পারে সেরা সিদ্ধান্ত। সেই অভিজ্ঞতার জন্য আদর্শ গন্তব্য হতে পারে উত্তরাখণ্ডের দেরাদুনে (Dehradun) অবস্থিত রাষ্ট্রপতি তপোবন (Rashtrapati Tapovan)। হিমালয়ের পাদদেশে বিস্তীর্ণ প্রায় ১৯ একর জুড়ে গড়ে ওঠা এই সবুজ অরণ্যপথ প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ ঠিকানা (Rashtrapati Tapovan)। এই তপোবন মূলত একটি সাজানো বন পথ, যেখানে ঘন গাছপালার ছায়ায় ঢাকা সরু রাস্তা ধরে হাঁটার আলাদা আনন্দ রয়েছে। চারপাশে পাখির ডাক, হালকা বাতাস আর নির্জনতা মিলিয়ে এখানে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। অরণ্যের মধ্যে আঁকাবাঁকা পথ, কাঠের ছোট সেতু আর বসার জায়গাগুলি পর্যটকদের জন্য অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে তোলে। যারা ফটোগ্রাফি বা বার্ড ওয়াচিং পছন্দ করেন, তাদের জন্য এই জায়গা নিঃসন্দেহে আকর্ষণীয় (Rashtrapati Tapovan)।
আরও পড়ুন: Nandigram Election 2026 :নন্দীগ্রামে ‘ডাবল শুভেন্দু’ চমক! হাইভোল্টেজ লড়াইয়ে নতুন সমীকরণ
ধ্যান বা মানসিক প্রশান্তি খোঁজার ক্ষেত্রেও এই স্থান অত্যন্ত উপযোগী। প্রকৃতির কাছাকাছি এসে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ দেয় এই তপোবন। পাশাপাশি, এখানে বিভিন্ন ধরনের গাছপালা ও বনজ পরিবেশ সম্পর্কে জানার সুযোগও রয়েছে, যা শিক্ষামূলক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে এখানে প্রবেশের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মানতে হয়। প্রতি সপ্তাহে সোমবার এবং সরকারি ছুটির দিনে তপোবন বন্ধ থাকে। বাকি দিনগুলিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগাম অনলাইন বুকিং বাধ্যতামূলক। সরাসরি গিয়ে টিকিট কাটার কোনও সুযোগ নেই। প্রবেশমূল্য ভারতীয়দের জন্য ৫০ টাকা এবং বিদেশিদের জন্য ২৫০ টাকা নির্ধারিত। প্রবেশের সময় অবশ্যই একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ প্রয়োজন হলে প্রবেশের অনুমতি বাতিল করতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পর্যটকদের সুবিধার জন্য এখানে পানীয় জল, পরিচ্ছন্ন শৌচালয়, ক্লক রুম এবং শিশুদের জন্য আলাদা কেয়ার রুমের ব্যবস্থাও রয়েছে। তবে পরিবেশ রক্ষার স্বার্থে কিছু কড়া নিয়ম মানতে হয় খাবার, প্লাস্টিক, ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ। প্রকৃতির শান্ত পরিবেশে কয়েকটা নিরিবিলি মুহূর্ত কাটাতে চাইলে এই তপোবন একেবারেই পারফেক্ট গন্তব্য।
