নিউজ পোল ব্যুরো: হঠাৎ করেই অবসর নিয়ে রাজনীতির মহলে চমক দিয়েছিলেন দেশের প্রাক্তন উপররাষ্ট্রপতি (Vice President) জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সেই শূন্যপদে কার নাম উঠবে এবার, তা নির্ধারিত হবে আজই। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ, আর সন্ধে ৬টা থেকে শুরু হবে ভোটগণনা। আজ রাতের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, কে হচ্ছেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি।
আরও পড়ুন: Mamata Banerjee: পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী,চা শ্রমিকদের হাতে তুলে দেবেন জমির পাট্টা
এই নির্বাচন (Vice President Election) ঘিরে রীতিমতো সরগরম রাজধানী। দুই প্রধান জোট—এনডিএ এবং ইন্ডিয়া (INDIA) প্রতিটি ভোটকে ঘিরে চালাচ্ছে নিখুঁত কৌশল। সাংসদদের ভোটদানের পদ্ধতি বোঝাতে চালানো হয়েছে মক পোল। কারণ এইবারের অঙ্ক বেশ জটিল লোকসভা ও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা আগের মতো নেই এনডিএ-র (NDA) হাতে। বিজেপির (BJP) সাংসদ সংখ্যা এবার ২৩৫-তে দাঁড়িয়েছে, ফলে নির্ভর করতে হচ্ছে শরিকদের উপর—নীতীশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ান এবং অন্যান্য ছোট শরিকদের সমর্থনের প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী অবস্থানে রয়েছে ইন্ডিয়া জোট। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলগুলির সাংসদ সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে, যেহেতু নির্বাচন গোপন ব্যালটে হয়, তাই ‘ক্রস ভোটিং’-এর আশঙ্কাও থেকেই যাচ্ছে। দু’পক্ষই তাই সতর্ক অবস্থানে। এই নির্বাচনের (Vice President Election) আরেকটি উল্লেখযোগ্য দিক হল—উভয় জোটই দক্ষিণ ভারতের প্রতিনিধিকে প্রার্থী করেছে, দক্ষিণী আবেগকে কাজে লাগাতে। ফলে লড়াই যে কঠিন ও হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের সন্দেহ নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
