Vision 2047: তেজস না রাফাল? অস্ত্রের চেয়ে কৌশলে বাজিমাত চায় ভারত, ‘ভিশন ২০৪৭’ বার্তা প্রধানমন্ত্রীর

দেশ

নিউজ পোল ব্যুরো: নিশানায় ‘ভিশন ২০৪৭’ (Vision 2047) ভবিষ্যতের যুদ্ধ নয় শুধু অস্ত্রের লড়াই, এটা হল প্রযুক্তি, কূটনীতি ও আত্মনির্ভরতার যুগে ঢুকে পড়া ভারতের প্রতিরক্ষা রূপকল্প। আর সেই রূপরেখাই চূড়ান্ত করতে কলকাতার ফোর্ট উইলিয়ামে (Kolkata Fort William) অনুষ্ঠিত হল সেনা সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) এবং তিন বাহিনীর প্রধানদের নিয়ে তৈরি হয় এই উচ্চ পর্যায়ের বৈঠক! যেখানে ভবিষ্যতের সমর কৌশল, সীমান্ত পরিস্থিতি এবং প্রতিরক্ষা ক্ষেত্রের রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: SIR: “একটাও ভুল ধরা পড়লে, গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে”, কমিশনকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

‘ভিশন ২০৪৭’-এর (Vision 2047) মূলে রয়েছে একটি পরিষ্কার বার্তা—সেনাবাহিনীকে ভবিষ্যতের মাল্টি-ডাইমেনশনাল যুদ্ধের জন্য প্রস্তুত করতেই হবে। ১৯৭১ বা ১৯৬২ সালের মতো পরিস্থিতি যাতে আর ফিরে না আসে, সেজন্য বিদেশি অস্ত্রের উপর নির্ভরতাকে পিছনে ফেলে দেশের প্রযুক্তির উপরই জোর দিতে চাইছে ভারত। মিগ-২১ যুদ্ধবিমানের অবসরের পরে তৈরি হওয়া ফাঁক কীভাবে পূরণ হবে? দেশীয় প্রযুক্তিতে তৈরি হ্যাল-তেজস না কি আমদানিকৃত রাফাল এই বিতর্কের মধ্যেই আত্মনির্ভরতার কৌশল চূড়ান্ত করতে চাইছে সাউথ ব্লক।

শুধু সীমান্ত নয়, ভারতের নজর এখন ভারত মহাসাগর থেকে শুরু করে দক্ষিণ চিন সাগর পর্যন্ত। চিনের প্রতিপত্তি ও মালদ্বীপে ‘ভারত বিদ্বেষ’-এর আবহে সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি একসঙ্গে চালিয়ে যেতে চাইছে নয়াদিল্লি। মালদ্বীপে সেনা প্রত্যাহারের পরে বেজিংয়ের আগ্রাসী কৌশল নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই বৈঠকে (Vision 2047) অপারেশন সিঁদুর-এর (Operation Sindoor) সাফল্য এবং সেই অভিযানের পরে গৃহীত নতুন প্রযুক্তি, স্মার্ট মিসাইল সিস্টেম, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, সাইবার নিরাপত্তা এবং রিয়েল-টাইম ওয়ার ইনটেলিজেন্স নিয়ে আলোচনা হয়। ২০২৫ সালকে প্রতিরক্ষার ক্ষেত্রে রূপান্তরের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole