নিউজ পোল ব্যুরো: “একটাও ভুল ধরা পড়লে, গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে”, এই কঠোর পর্যবেক্ষণে রীতিমতো অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচী-র ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কমিশন যদি ভোটার তালিকা সংশোধনে (SIR) নিয়ম না মানে, কিংবা সাধারণ মানুষের অভিযোগের নিষ্পত্তি না করে, তাহলে তা গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের শামিল হবে।
বিহারে চলতি SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। অভিযোগ উঠেছে, বহু মানুষের নাম তালিকা থেকে বাদ গিয়েছে বা তথ্য ভুলভাবে অন্তর্ভুক্ত হয়েছে। ADR (Association for Democratic Reforms)-এর পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ এবং বৃন্দা গ্রোভার আদালতে জানান, নির্বাচন কমিশন বারংবার অভিযোগ পেয়েও কার্যকর ব্যবস্থা নেয়নি। একাধিক আবেদন জমা পড়লেও প্রায় ৭০% সমস্যার এখনও কোনও সমাধান হয়নি।
কমিশনের দাবি, এখনও পর্যন্ত ৩০% অভিযোগ মেটানো গিয়েছে এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ১ অক্টোবর। কিন্তু আদালতের মতে, এই পরিসংখ্যান যথেষ্ট নয়। একটিমাত্র ভুল থাকলেও তা গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে পারে।লোকসভা ভোটের মুখে বিহারের মতো রাজ্যে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক একটি বড় প্রশ্নচিহ্ন তুলে দিল। SIR-এর মাধ্যমে যেন ‘গেটওয়ে টু ভোট’ বন্ধ হয়ে না যায় বহু মানুষের জন্য, তা নিশ্চিত করতে চায় আদালত। আগামী ৭ অক্টোবর এই মামলার চূড়ান্ত শুনানি—সেদিনই ঠিক হবে কমিশনের ভবিষ্যৎ পথ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
