নিউজ পোল ব্যুরো: নতুন একটি স্মার্টফোন (smartphone) কিনেছেন বছরখানেকও হয়নি। বাইরে থেকে দেখলে একেবারে ঝকঝকে, প্রায় নতুনের মতোই লাগে। যত্নও কম করেন না। তবুও কিছু দিন ধরে মুঠোবন্দি ডিভাইসটি ব্যবহার করতে গিয়ে দেখা দিচ্ছে সমস্যার পাহাড়। অল্প কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি (apps use) করলেই ফোন হ্যাং করছে। অনেক সময় চট করে খুলছেই না কোনও অ্যাপ। প্রশ্ন জাগতেই পারে— এমন কেন হচ্ছে? আর ভবিষ্যতে এই ঝামেলা এড়াতে ফোন কেনার সময়ে কোন দিকগুলিতে নজর দেওয়া উচিত?

বিশেষজ্ঞরা বলছেন, কোনও স্মার্টফোন (smartphone performance) কতটা মসৃণভাবে চলবে তা প্রধানত নির্ভর করে প্রসেসর (processor) এবং র্যামের (RAM) উপর। তবে শুধু এই দু’টি শক্তিশালী হলেই হবে না। বাস্তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রসেসর দুর্দান্ত, র্যামও যথেষ্ট, তবুও ফোন বারবার হ্যাং করছে। মূল কারণ হলো স্টোরেজ (storage/ROM)-এর স্বল্পতা।bROM (Read Only Memory) আসলে ফোনের গুদামঘর। ছবি, ভিডিও, গেমস, গান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার রিলস (reels, videos, apps data)— সবকিছুই জমা থাকে এই স্টোরেজে। যদি ফোনে মাত্র 64GB ROM থাকে, তবে কয়েকটি 4K ভিডিও (4K videos)l তুললেই স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যাবে। একবার মেমোরি ভর্তি হয়ে গেলে সফটওয়্যার নিজে থেকেই গতি কমিয়ে দেয়। এর ফলেই দেখা দেয় hang problem বা অ্যাপস স্লো খোলা।
আরও পড়ুন: Fahad-Swara: স্বরা-ফহাদের জীবনের রঙ বদলেছে একটি বিড়াল
এই সমস্যা এড়াতে ফোন কেনার সময় অবশ্যই বেশি স্টোরেজওয়ালা মডেল বেছে নেওয়া দরকার। তবে কেবল পরিমাণই নয়, স্টোরেজ স্পিড (storage speed)-এর উপরও গুরুত্ব দেওয়া জরুরি।
আগে বেশির ভাগ ফোনে ব্যবহার করা হতো eMMC storage যা তুলনামূলক ধীরগতির। এখন বেশিরভাগ নির্মাতা সংস্থা নিয়ে এসেছে UFS (Universal Flash Storage) প্রযুক্তি। এর বিভিন্ন সংস্করণ রয়েছে। যেমন, মাঝারি দামের ফোনে সাধারণত UFS 3.1 পাওয়া যায়, যা দ্রুত অ্যাপ লোডিং এবং মাল্টিটাস্কিং-এ সাহায্য করে। আবার একদম প্রিমিয়াম ফোনে ব্যবহৃত হয় UFS 4 / UFS 4.1, যেগুলো আরও উন্নত এবং গতিসম্পন্ন।

অতএব, নতুন স্মার্টফোন (buying smartphone tips) কেনার সময় কেবল ক্যামেরা বা র্যাম নয়, খেয়াল রাখতে হবে—
1. স্টোরেজ কতটা (ROM capacity)।
2. স্টোরেজের ধরন কী (eMMC না UFS)।
এই দুই বিষয় মাথায় রাখলেই অনেকটাই কমানো যাবে ফোন হ্যাং করার ঝামেলা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
