PM Modi: মা দুর্গার পায়ে মোদীর ছবি? দিল্লি মুখ্যমন্ত্রীর নিদানে বিতর্কের ঝড় দুর্গাপুজোয়

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: রাজনৈতিক চাটুকারিতা এবার সরাসরি প্রবেশ করলো মণ্ডপে! মা দুর্গার পায়ের নিচে রাখতে হবে প্রধানমন্ত্রীর (PM Modi) ছবি! এই নিদান দিলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত Rekha Gupta)। উদ্দেশ্য মোদীকে ‘দীর্ঘায়ু’ করার আশীর্বাদ জোগানো হলেও, প্রবাসী বাঙালি পুজো উদ্যোক্তারা বলছেন, “পুজোর পবিত্রতায় এমন রাজনৈতিক অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না।”

আরও পড়ুন: Vice President: উপরাষ্ট্রপতি নির্বাচন ২০২৫, কে বসবেন ধনকড়ের খালি আসনে? আজই মিলবে উত্তর

দিল্লির শতাধিক পুজো ও রামলীলা কমিটির সঙ্গে এক বৈঠকে রেখা জানান, ১৭ সেপ্টেম্বর মোদীর (PM Modi) জন্মদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবাপক্ষ’ পালিত হবে। সেই সময় পুজো কমিটিগুলোকেও সেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। শুরুতে সবাই সাদরে গ্রহণ করলেও, বৈঠকের শেষে মুখ্যমন্ত্রীর ‘প্রধানমন্ত্রীর (PM Modi) ছবি রাখার’ পরামর্শে অনেক উদ্যোক্তার কপালে ভাঁজ পড়ে।

চুপচাপ বিরক্তি প্রকাশ করলেও, কেউ কেউ মুখ খুলে বলেন, “এটা তো একেবারে বকওয়াস! ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক ছবি কেন?” চিত্তরঞ্জন পার্কের এক বর্ষীয়ান পুজো উদ্যোক্তা বলেন, “সরকারি সহায়তা অবশ্যই ইতিবাচক। কিন্তু তার বদলে পুজোর মণ্ডপে রাজনৈতিক চরণতলে নমনীয়তা চাওয়া, এটা একেবারে অপ্রত্যাশিত।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole