Abhijit Gangopadhyay: চাকরিহারাদের মধ্যে যোগ্য বাছাই নিয়ে বড় মন্তব্য প্রাক্তন বিচারপতির

breakingnews কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: লক্ষ্মীবারে লক্ষ্মীহীন হয়েছেন ২৬ হাজার চাকরিপ্রার্থী (26 thousand Teachers)। সুপ্রিম কোর্টের নির্দেশে (Supreme Court Vedict ) এক ধাক্কায় চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ জন। কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রেখে ২০১৬ SSC সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। শীর্ষ আদালত রায়ে জানিয়েছে দুর্নীতি এতটাই হয়েছে যে যোগ্য-অযোগ্য বাছাই করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যোগ্যদের কাজ হারানো নিয়েই সুর চড়িয়েছেন বিরোধী শিবির। কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা বাছাই করে দিতে পারবেন বলেই জানালেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

শীর্ষ আদালতের রায়ের পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তিনি যোগ্য-অযোগ্যের বাছাইয়ের কাজটি করে দিতে পারবেন। বিজেপি সাংসদ বলেছেন, “যারা সৎ ভাবে চাকরি পেয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দিতে একটা রিভিউ পিটিশন জমা দেওয়া হোক। তাছাড়া, তৃণমূলের তরফ থেকে আমাদের যদি ফ্রি হ্যান্ড দেওয়া হয়, তাহলে জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন তাদের তালিকাটা বের করে দেব।” তাঁর কথায়, “একটা জালিয়াতি হয়েছে সেটা এখন স্পষ্ট। যারা করেছে তারা জেলে রয়েছে। সুতরাং, ওদের জেল থেকে বের করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জালিয়াতি করে চাকরি পাওয়া শিক্ষকদের নাম বের করা দরকার।”

আরও পড়ুনঃ Dilip Ghosh : কোর্টের থাপ্পর খেয়ে খেয়ে গাল লাল হয়ে গিয়েছে! SSC দুর্নীতিতে শাসককে দুষলেন দিলীপ

শুধু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) নন শীর্ষ আদালতের রায় ও যোগ্যদের চাকরি বাতিল নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। এমনকি রামনবমীর পর বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ শুক্রবার দিল্লিতে থেকে সুকান্ত মজুমদার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই শিক্ষকদের চাকরি বাঁচাতে পারতেন। সবাই তো টাকা দিয়ে চাকরি পাননি। গতকাল দেখলাম, শিক্ষকরা কাঁদছিলেন। আমার প্রথম চাকরি স্কুল সার্ভিস কমিশন দিয়ে। আমার স্ত্রী এখনও চাকরি করেন। বাংলায় সবসময় শিক্ষকদের শ্রদ্ধার চোখে দেখা হয়েছে। ইউনিভার্সিটি টপার, গোল্ড মেডালিস্টরা কাঁদছিলেন। কীভাবে পরিবার চালাবেন, মা-বাবার চিকিৎসার খরচ কীভাবে চালাবেন, তা ভেবে। এর জন্য দোষী একজনই- মমতা বন্দ্যোপাধ্যায়।” সম্বিত পাত্র ও সুকান্ত মজুমদার এদিন একযোগে দাবি জানিয়েছেন যারা যোগ্য তাঁদের যেন মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr