Dilip Ghosh : কোর্টের থাপ্পর খেয়ে খেয়ে গাল লাল হয়ে গিয়েছে! SSC দুর্নীতিতে শাসককে দুষলেন দিলীপ

breakingnews কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার হাইকোর্টের (Calcutta High Court ourt) নির্দেশই বহাল হয়েছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। বাতিল হয়ে ২০১৬ সালের এসএসসি নিয়োগ (SSC Recruitment) প্রক্রিয়া। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। এবার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

আরও পড়ুনঃ Dilip Ghosh : “ওদের উৎসব তো গিয়েছে! নেত্রী নামাজ পড়লেন!” রাম নবমী নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

রোজকার মত এদিন সকালেও নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বক্তব্য নিয়ে বিজেপি নেতা বলেন, “উনি তো বলে দেন। কিন্তু কোনও কাজই হয় না। এখন তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে দুটো গাল লাল হয়ে গিয়েছে। কাজ করবেন কীভাবে? প্রমাণ তো নষ্ট হয়ে গিয়েছে। মমতা এখনও বড় বড় কথা বলছেন? দলের নেতা কর্মী সবাই দুর্নীতিতে যুক্ত। রাজ্যের মানুষ ৫০০ বা ১০০০ টাকার লোভে ভুল করে এদের ক্ষমতায় এনে ফেলেছে। আর আনবে কি?” এর পাশাপাশি বাছাইয়ের সুযোগ দেওয়া হল, মমতার এই অভিযোগের জবাবও দিয়েছেন দিলীপ। তাঁর কথায়, “এতদিন বসে বসে কী করছিলেন? মানুষ বাধ্য হয়ে আদালতে গিয়েছে। এখানে আপনি সিদ্ধান্ত নেন না। এই সরকার ভেঙে দিয়ে এখানে আদালতের সরকার চালানোর দরকার আছে।”

Dilip Ghosh

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। এই চাকরিহারাদের আক্রোশ তীর বাম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya )এবং সেইসঙ্গে বিজেপির দিকেও। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও দিলীপ ঘোষ (Dilip Ghosh) সোজা ব্যাটে খেলেন, “কারা অপরাধ করেছে সবাই জানে। যারা অসৎ তাদের টাকা আছে। দিয়ে দেবে। যারা সৎ তারা কী অপরাধ করেছে? বাংলার মুখ পুড়ে গিয়েছে। গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে। কোর্ট রায় দিয়েছে। দিলীপ ঘোষ কী করবে?” আরও বলেন, “টাকা নিল মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেরা, সরকারের লোকেরা, দলের লোকেরা। আর দোষ হয়ে গেল অন্যের? মানুষ এর বিচার করবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@newspolebangla?si=Ygy6shQubNhWstbr

বিজেপির প্রাক্তন সাংসদকে এদিন প্রশ্ন করা হয়, ২০২৬ বিধানসভার আগে কি সবাই ২৬ হাজারের চাকরি বাতিল ভুলে যাবে? এর জবাবে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, “মানুষকে এমন চাপে রাখা হয় যে মানুষ ভুলতে বাধ্য হয়। ইস্যুগুলি নিয়ে আমরা লাগাতার আন্দোলন করি। মনে হয় ২৬ -এর আগে মানুষ ভেবে দেখবে আমরা কাদের ভোট দিয়ে এনেছিলাম।” অন্যদিকে আসন্ন রাম নবমীতে (Ram Navami 2025) অতিরিক্ত পুলিশি সক্রিয়তা নিয়েও এদিন ছেড়ে কথা বলেননি দিলীপ। তাঁর দাবি, “এই অতি সক্রিয়তার কারণ পুলিশ ভয় পাচ্ছে। পোস্টার সরিয়ে পুলিশ সমাজবিরোধী ভূমিকা পালন করছে। আমরাও সেইভাবেই পুলিশকে ট্রিট করব। যোগ্যতা নেই। ক্ষমতা নেই। কিছু লোক বলছে সেদিন রাস্তায় নামবে। কেন নামবে? তোমরা তো রাস্তায় নেমে ঈদ করেছ। সেদিন বাড়িতে থাক। যদি রাস্তায় নেমে সেদিন বাধা দেওয়ার চেষ্টা কর লক্ষ লক্ষ লোক ওপর দিয়ে মাড়িয়ে চলে যাবে। তখন কিন্তু দোষ দিও না। আমি পুলিশকে বলে দিচ্ছি, দিন পাল্টেছে। পুলিশের ব্যবহারে হিন্দু সমাজ রুষ্ট। মালদা মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে। পথে নামোনি। আমি বলছি সেদিন সবাই পথে নামুন। বিজেপি পিছনে আছে। সব সামলে নেব। ভুলে যেওনা ৬৬ কোটি হিন্দু কুম্ভ স্নান করেছে। হিন্দুরা আর সেই হিন্দু নেই।”