নিউজ পোল ব্যুরো: বেজে গিয়েছে ভোটের বাদ্যি। বছর ঘুরলেই রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই জল মাপতে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। শাসক-বিরোধী উভয়েই ভোট ব্যাংক বৃদ্ধি করতে আদাজল খেয়ে ময়দানে নেমেছে। বাংলায় বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। বাংলায় ছাবিশের নির্বাচন বেশ জমজমাট হতে চলেছে। সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। সেখানেই ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে করতে পারেন মিছিল।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী আগামী ১৭ থেকে ২১ তারিখের মধ্যে যেতে পারেন উত্তরবঙ্গ। আরাও জানা গিয়েছে শিলিগুড়িতে ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে করতে পারেন মিছিলও। সেই সঙ্গেই যেতে পারেন কোচবিহার ও পাহাড়েও। ২১ জুলাই উত্তরকন্যা অভিযানের পর রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী দলের নেতা-কর্মীদের উত্তরবঙ্গে ৪০টি আসন জয়ের টার্গেট বেঁধে দেন। এই আবহেই যদি মুখ্যমন্ত্রী যদি উত্তরবঙ্গ সফরে যান তাহলে তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করা হচ্ছে। কারণ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গে বেশ প্রভাব বিস্তার করেছে শাসক দল। উপনির্বাচনে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে জেতা আসন। সেই জমিই এবার আরও শক্ত করতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর বাংলা ভাষা নিয়ে যদি মছিল করেন তাহলে তার প্রভাবও যে রাজনীতিতে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন : Mamata Banerjee: শান্তিনিকেতনের পর এবার জঙ্গলমহল, বাংলা ভাষার লড়াইয়ে ফের পথে মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, । উত্তরবঙ্গ সফরের আগে শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহাসিক মিছিলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যাবেন জঙ্গলমহলের হৃদয়স্থল ঝাড়গ্রামে (Jhargram)। বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপর ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে এবার ৬ আগস্ট রাজপথে নামছেন তিনি। রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ‘ভাষা-মিছিল’। উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আদিবাসী সমাজের প্রতিনিধিরা, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। শুধু রাজনৈতিক বার্তা নয়, এই কর্মসূচিকে ঘিরে তৈরি হচ্ছে এক সামাজিক-সাংস্কৃতিক ঐক্যের ছবি, যার কেন্দ্রে বাংলা ভাষার সম্মান।বিজেপির (BJP) বিরুদ্ধে ‘বাংলা ভাষার প্রতি ঘৃণার রাজনীতি’ করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। পরিযায়ী শ্রমিকদের উপর দেশের নানা রাজ্যে ঘটে চলা নির্যাতনের প্রতিবাদেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এই আন্দোলন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বহু মানুষকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে হেনস্থা, এমনকি মারধর করা হচ্ছে। তাদের রোজগার, পরিচয়পত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তারই প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নেতৃত্বে শুরু হয়েছে ভাষা ও মর্যাদার লড়াই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
