Vice President Election: ধনখড়ের উত্তরসূরি নির্ধারণে শুরু হল প্রক্রিয়া, দিনক্ষণ জানাল নির্বাচন কমিশন

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি বাছাইয়ের প্রক্রিয়া শুরু করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) মেয়াদ শেষের দিকে, আর সেই কারণে তার উত্তরসূরিকে বেছে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণা অনুযায়ী, ১৭তম উপ-রাষ্ট্রপতি নির্বাচনের (Vice President Election) বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ৭ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।

আরও পড়ুন:

উপ-রাষ্ট্রপতি নির্বাচন (Vice President Election) দেশের সংসদের দুই কক্ষ, লোকসভা ও রাজ্যসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলীর মাধ্যমে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচন ঘিরেও রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

আজ, শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ পাবে ৭ আগস্ট। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট, আর সেগুলির যাচাই-বাছাই (স্ক্রুটিনি) হবে ২২ আগস্ট। প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন ২৫ আগস্ট পর্যন্ত।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাংসদরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই নির্বাচন বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় হঠাৎ করেই পদত্যাগ করেছেন। তাঁর মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নির্বাচন আয়োজন করতে হচ্ছে। ভারতের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার নির্ধারিত সময়ের আগেই উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole