নিউজ পোল ব্যুরো: বাংলা ভাষা শুধু আবেগ নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন—আর সেই অস্তিত্ব যখন বারবার আঘাতপ্রাপ্ত হয়, তখন প্রতিবাদই একমাত্র উত্তর। শান্তিনিকেতনের (Santiniketan) ঐতিহাসিক মিছিলের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পা ফেলাতে চলেছেন জঙ্গলমহলের হৃদয়স্থলে ঝাড়গ্রামে (Jhargram)। বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের উপর ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে এবার ৬ আগস্ট রাজপথে নামছেন তিনি।
রাজবাড়ি মোড় থেকে সার্কাস ময়দান পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ‘ভাষা-মিছিল’। উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, আদিবাসী সমাজের প্রতিনিধিরা, সাংস্কৃতিক কর্মী ও বিশিষ্টজনেরা। শুধু রাজনৈতিক বার্তা নয়, এই কর্মসূচিকে ঘিরে তৈরি হচ্ছে এক সামাজিক-সাংস্কৃতিক ঐক্যের ছবি, যার কেন্দ্রে বাংলা ভাষার সম্মান।বিজেপির (BJP) বিরুদ্ধে ‘বাংলা ভাষার প্রতি ঘৃণার রাজনীতি’ করার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। পরিযায়ী শ্রমিকদের উপর দেশের নানা রাজ্যে ঘটে চলা নির্যাতনের প্রতিবাদেই রাজ্যজুড়ে শুরু হয়েছে এই আন্দোলন। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই বহু মানুষকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে হেনস্থা, এমনকি মারধর করা হচ্ছে। তাদের রোজগার, পরিচয়পত্র কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
এই বাস্তবতায়, বাংলার মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নেতৃত্বে শুরু হয়েছে ভাষা ও মর্যাদার লড়াই। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে কলকাতায় (Kolkata) প্রস্তুতি বৈঠক ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ঝাড়গ্রাম (Jhargram) জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু, বিনপুরের বিধায়ক দেবনাথ হাঁসদা, গোপীবল্লভপুরের বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো সহ জঙ্গলমহলের নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন।
৬ আগস্টের কর্মসূচির পাশাপাশি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পালন করবেন বিশ্ব আদিবাসী দিবসও। প্রশাসনিক বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে ঝাড়গ্রাম হয়ে উঠতে চলেছে প্রতিবাদের নতুন কেন্দ্র। বাংলার ভাষা ও সংস্কৃতি রক্ষায় এই পদক্ষেপ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
