নিউজ পোল ব্যুরো : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর তার পরেই এক বছরের অপেক্ষা শেষে আসছে মা। শারদোৎসবের প্রস্তুতি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোড়। প্যান্ডেলের জন্য বাঁশও পড়ে গিয়েছে। জমিয়ে চলছে খুঁটিপুজো। তবে পুজো (Durga Puja ) ঘিরে বাঙালির উন্মাদনার সঙ্গেই পশ্চিমবঙ্গের পুজো কমিটিগুলি অধীর আগ্রহে অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরে আর্থিক অনুদান বৃদ্ধি করবেন কিনা। আজ বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এবং উৎসব আয়োজকদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক রয়েছে। সেখানেই মুখ্যমন্ত্রী কি ঘোষণা করবেন সেই দিকেই নজর রয়েছে সকলের।
মুখ্যমন্ত্রীর সঙ্গে আজই উৎসব আয়োজকদের লতি বছরের পুজো উদযাপনের মূল পরিকল্পনা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজও নিয়ে একটি বড় ঘোষণা করেছিলেন। বলেছিলেন ২০২৫ সালে প্রতিটি দুর্গাপূজা কমিটির জন্য অনুদান ১ লক্ষ টাকা করা হবে। বিগত বছরে তিনি পুজো আয়োজকদের সঙ্গে বৈঠকে বলেছিলেন, “যদি আমরা এই বছর ১৫,০০০ টাকা অনুদান বাড়াতে পারি, তাহলে পরের বছর আমরা তা ১ লক্ষ টাকা করব। আমি আগেই এই ঘোষণা করছি।” সেই ঘোষণাই কি মুখ্যমন্ত্রী এবার করবেন অধীর আগ্রহে অপেক্ষায় পুজো উদ্যোক্তরা।
বর্তমানে, বাংলার প্রায় ৪০,০০০ দুর্গা পুজো (Durga Puja) কমিটি রাজ্য সরকারের কাছ থেকে বার্ষিক এই আর্থিক সহায়তা পায়। প্রতি বছর, উৎসব আয়োজকদের সঙ্গে যোগাযোগের অংশ হিসেবে মুখ্যমন্ত্রী এই অনুদান ঘোষণা করেন। আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবারের সভাটি রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় “দুর্গা অঙ্গন” সম্পর্কিত নতুন ঘোষণা করতে পারেন, যা তিনি ২১ জুলাই শহীদ দিবসের সমাবেশে তাঁর বক্তৃতার সময় উল্লেখ করেছিলেন। আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে শেষ দুর্গাপুজোতে মুখ্যমন্ত্রী কি চমক দেন অধীর আগ্রহে জানতে আগ্রহী রাজ্যবাসী। বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=VFW24JQ2V38RyKXo
