নিউজ পোল ব্যুরো : ফের মেট্রোয় বিভ্রাট। এক দিকে পিলারে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশন। তাতে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। এবার সাত সকালেই ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। মেট্রোয় আগুন ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা। আগুনের খবর ঘিরে আতঙ্কও ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল ৮টা নাগাদ চাঁদনী চক মেট্রো স্টেশনে একটি মেট্রোর রেক প্রবেশ করার পরেই আগুনের ফুলকি দেখা যায় কামরার নিচ থেকে। যাত্রীদের বিষয়টি নজরে আসতেই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে। আগুনের ফুলকি দেখা যাওয়ার পর থেকেই সেন্ট্রাল স্টেশনের পর থেকে আপাতত বন্ধ পরিষেবা। জানা গিয়েছে, দমদমমুখী একটি মেট্রোর রেকের নিচ থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বের হতে দেখা যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে মেট্রো রেক খালি করে দেওয়া হয়। সুরক্ষাব্যবস্থা হিসেবে নামিয়ে দেওয়া হয় সকল যাত্রীদের। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ইঞ্জিনিয়াররা। খতিয়ে দেখেন বিষয়টি প্রায় ২০ মিনিট ব্যহত হয় পরিষেবা। ওই মেট্রোয় থাকা সকল যাত্রীদের নামিয়ে মেট্রোটিকে পাঠানও হয় কারশেডে। পরের মেট্রও করে যাত্রীদের পাঠনও হয় গন্তব্যে। তবে একের পর এক ঘটনা ঘিরে মেট্রোয় যাত্রী সুরক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন।
অন্যদিকে কলকাতার মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বড় ধাক্কা! সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে ব্লু লাইনের (Blue Line) অন্যতম গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)। স্টেশনের পিলার ও প্ল্যাটফর্মে ফাটল দেখা দেওয়ায় মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রাথমিকভাবে মেরামতির চেষ্টা করা হলেও, স্ট্রাকচারাল সমস্যার গভীরতা দেখে স্থায়ী সমাধান হিসেবে পুরো স্টেশন নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যূনতম ৯ থেকে ১০ মাস লাগবে নতুন স্টেশন (Kolkata Metro) তৈরিতে। যা বাস্তবে এক বছরও ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে ই-টেন্ডার জারি করা হয়েছে ৯ কোটি ৪২ লক্ষ টাকার প্রকল্পে। ব্লু লাইনের (Blue Line) দক্ষিণ প্রান্তের এই স্টেশনটি নিউ গড়িয়া এবং সংলগ্ন অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ফলে এই দীর্ঘ সময়ের জন্য পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে দুর্বিষহ।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=VFW24JQ2V38RyKXo
