নিউজ পোল ব্যুরো: কলকাতার মেট্রো (Kolkata Metro) পরিষেবায় বড় ধাক্কা! সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে ব্লু লাইনের (Blue Line) অন্যতম গুরুত্বপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash Metro Station)। স্টেশনের পিলার ও প্ল্যাটফর্মে ফাটল দেখা দেওয়ায় মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। প্রাথমিকভাবে মেরামতির চেষ্টা করা হলেও, স্ট্রাকচারাল সমস্যার গভীরতা দেখে স্থায়ী সমাধান হিসেবে পুরো স্টেশন নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যাত্রীসুরক্ষায় ফাঁক! এয়ার ইন্ডিয়ার গাফিলতিতে ৫১টি ত্রুটি, DGCA-র চূড়ান্ত সতর্কবার্তা
গত সোমবার থেকেই বন্ধ হয়ে গিয়েছে স্টেশনের পরিষেবা। এখন জানা যাচ্ছে, ন্যূনতম ৯ থেকে ১০ মাস লাগবে নতুন স্টেশন (Kolkata Metro) তৈরিতে। যা বাস্তবে এক বছরও ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে ই-টেন্ডার জারি করা হয়েছে ৯ কোটি ৪২ লক্ষ টাকার প্রকল্পে। ব্লু লাইনের (Blue Line) দক্ষিণ প্রান্তের এই স্টেশনটি নিউ গড়িয়া এবং সংলগ্ন অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। ফলে এই দীর্ঘ সময়ের জন্য পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে দুর্বিষহ।
স্টেশনটিতে রয়েছে মোট ২১টি পিলার, যার মধ্যে অন্তত ৪টি পিলারে গুরুতর ফাটল ধরা পড়েছে। তবে অভ্যন্তরীণ সূত্র বলছে, বাকি পিলারগুলিতেও রয়েছে অল্পবিস্তর সমস্যা। শুধু তাই নয়, মেট্রো রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেও রয়েছে বড় ফাঁকফোকর মঞ্জুর হওয়া কর্মীসংখ্যার তুলনায় প্রায় ৪০ শতাংশ কর্মী কম থাকায় নজরদারির ঘাটতি দিনের পর দিন পরিষেবার মানকে প্রশ্নের মুখে ফেলেছে।
এটা শুধু একটি স্টেশনের সমস্যা নয়! সম্প্রতি পার্ক স্ট্রিট, চাঁদনী চক, সেন্ট্রাল ও কবি নজরুল স্টেশনেও নানা সমস্যায় পরিষেবা ব্যাহত হয়েছে। কখনও জল ঢুকেছে স্টেশনে, কখনও শেড উড়ে গিয়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যেন কলকাতা মেট্রোর পরিকাঠামোগত সংকটের পরিণতি—আর তার ভুক্তভোগী হাজার হাজার নিত্যযাত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
