Barasat Kalipuja: বারাসাতের কালী পুজোয় একগুচ্ছ নির্দেশিকা পুলিশের

breakingnews জেলা শহর সংস্কৃতি

শ্যামল নন্দী,বারাসাতঃ  বারাসাত, উত্তর ২৪ পরগণার এক সদর শহর। রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে একযোগে , এক পংক্তিতে বসে গেছে যে শহরের নাম সেই প্রসঙ্গের নাম কালী পুজো। এই পুজোর তিনমাস আগে থেকে শুরু হয়ে যায় মণ্ডপ তৈরির কাজ। সেখানে ‘থিম’ আর মৌলিক ভাবনার মিশেল। একেবারে কপিবুক স্টাইলে থিমকে দর্শকের চোখের সামনে তুলে ধরার জন্য আয়োজকদের নাওয়া-খাওয়া ঘুম বাদ দিয়ে সব সময় লেগে থাকার প্রচেষ্টা চোখে পড়ার মত।
আর এর মধ্যেই আন্তর্জাতিক পুরস্কারের লক্ষ্যে বারাসাতের কালীপুজোর উদ্যোক্তাদের সচেতন প্রচেষ্টা চালাতে আহ্বান জানালেন জেলার পুলিশ সুপার। শুক্রবার সন্ধ্যায় বারাসত রবীন্দ্রভবনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার এগিয়ে থাকা পুজো উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সেখানেই পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখাড়িয়া এই আবেদন করেন। উপস্থিত রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষও বললেন সেই একই আশার কথা। আর সেই লক্ষ্য পূরণ করতে গেলে বারাসাত ও মধ্যমগ্রামের যানবাহন থেকে লক্ষ লক্ষ দর্শনার্থীদের কন্ট্রোল করার প্রক্রিয়া কি হবে, সে সবই ছিল এদিনের মিলনের মূল উদ্দেশ্য। যারা পুরস্কার পেলেন তাঁরা যেমন খুশি হলেন, যারা পেলেন না, তারাও নিজেদের খামতি নিয়ে আরও একটু সচেতন হলেন।
সামনেই পুজো। শুরু হবে বোধন। আসবেন দেশ বিদেশ থেকে অনেক প্রতিনিধি। এই সুযোগে যদি ইউনেস্কোর পুরস্কার পাওয়া যায়, খুবই গর্বের কথা হবে বারাসাতের মানুষের কাছে।
[আরও পড়ুন]  http://রাজ্যকে পঞ্চায়েত উন্নয়নে বড় বরাদ্দ, কেন্দ্র দিল ৬৮০ কোটি টাকা

ইউনেস্কের পুরষ্কার পেতে হবে বারাসাতের কালীপুজোকে। বারাসতের কালী পুজোকে সুষ্ঠু সম্পন্ন করবার জন্য প্রশাসনিক বৈঠকে এমনই আবেদন রাখলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। তাতে সিলমোহর দিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার বিকেলে বারাসাত রবীন্দ্রভবনে জেলা শাসক শরদ কুমার ত্রিবেদী,পুলিশ সুপার প্রতীক্ষা ঝরখারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাস, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো নিয়ে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া, গাড়ি চলাচলের ক্ষেত্রে জাতীয় সড়ক গুলিতে বিধি-নিষেধ, পুজো উদ্যোক্তাদের বিভিন্ন নির্দেশিকা এবং সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক হয়।