নিউজপোল ব্যুরো: কলকাতা পুরসভায় পা রেখেই একের পর এক মাস্টারস্ট্রোকে পুরো রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে পুরভোটের মেগা ডেডলাইন ঘোষণার পাশাপাশি, এবার কলকাতার ঐতিহ্য ও পরিবেশের ভোল বদলে দিতে সরাসরি কোমর বেঁধে মাঠে নামছেন তিনি।
পুরভবনের অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এক বড় ঘোষণা করে জানান যে, আগামী বুধবার সকাল সকাল তিনি নিজেই গঙ্গার পাড় পরিষ্কার করার মেগা অভিযানে নামবেন।কলকাতার প্রাণস্পন্দন গঙ্গাকে সম্পূর্ণ দূষণমুক্ত করতে এবং শহরের ঘাটগুলির হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনতে এই বিশেষ ‘গঙ্গা সাফাই অভিযান’ এক বিরাট সামাজিক ও প্রশাসনিক বার্তা দিতে চলেছে। মুখ্যমন্ত্রী নিজেই ঝাড়ু হাতে গঙ্গার ঘাটে নামার এই সিদ্ধান্তের পর থেকেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে শহরবাসীর মধ্যে। প্রশাসনিক কাজের ব্যস্ততার মাঝেও কলকাতার পরিবেশ এবং গঙ্গার পবিত্রতা রক্ষায় শুভেন্দু অধিকারীর এই স্বতঃস্ফূর্ত ও সক্রিয় ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
একদিকে যেমন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে মাটিতে নেমে গঙ্গা সাফাইয়ের নেতৃত্ব দিয়ে স্বচ্ছতার এক অনন্য নজির গড়ছেন, অন্যদিকে তেমনই প্রধানমন্ত্রীর হাত ধরে বিশ্ব যোগ দিবসের মহোৎসবে মেতে উঠতে চলেছে কলকাতা পুরসভা। কেন্দ্র ও রাজ্যের এই ডবল ইঞ্জিন সমন্বয় এবং স্বচ্ছ ভারত অভিযানের এই জোড়া ফলা কলকাতার হারিয়ে যাওয়া গৌরব ও সংস্কৃতিকে আবার শ্রেষ্ঠ আসনে ফিরিয়ে দেবে। মোদী-শুভেন্দুর এই যুগলবন্দী আগামী দিনে পশ্চিমবঙ্গকে এক উন্নত ও প্রগতিশীল রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে, তা বলাই বাহুল্য আগামী বুধবারের এই মেগা গঙ্গা সাফাই অভিযান কলকাতা ঘাটগুলির চেহারা আমূল বদলে দেওয়ার ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক হতে চলেছে।
