Bomb Blast : ভোটের আগেই ফের অশান্ত ভাঙড়! পরপর পড়ল বোমা, আহত একাধিক

breakingnews রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের এখনও প্রায় এক মাস বাকি। তবে তার আগেই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় (Bhangar)। এবার চালতাবেড়িয়া এলাকায় রাতের অন্ধকারে ঘটে গেল এক ভয়াবহ বিস্ফোরণ, যার জেরে আহত হয়েছেন একাধিক ব্যক্তি (Bomb Blast)। স্থানীয় সূত্রের খবর , বুধবার গভীর রাতে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা (Bomb Blast)। সাম্প্রতিক রাজনৈতিক অশান্তির জেরেই ভাঙড় (Bhangar) বারবার শিরোনামে উঠে আসছে, আর ভোটের প্রাক্কালে এই নতুন বিস্ফোরণের ঘটনায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে (Bomb Blast)। বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়েছে বলে খবর , পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। যদিও মৃত ও আহতদের পরিচয় এখনও পর্যন্ত সরকারি ভাবে নিশ্চিত করেনি পুলিশ প্রশাসন।

আরও পড়ুন : Arabul Islam: ফুরফুরা শরীফের পথে আরাবুল, নওশাদের হাত ধরে কি বড় চমক আসন্ন?

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। আইএসএফ (ISF Party) নেতৃত্বের অভিযোগ, ওই বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল। বিস্ফোরণটি ঘটে বোমা বানানোর সময়ই। তাদের দাবি, মৃত ও আহত সকলেই তৃণমূল কংগ্রেসের (TMC Workers, Grassroot Politics) স্থানীয় কর্মী-সমর্থক। তবে এই অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত শাসকদলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে (Bomb Blast)। অভিযোগ, বিস্ফোরণের পর এক এসএফআই (SFI Activist, Student Politics) কর্মীকে লক্ষ্য করে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল, ঠিক কারা জড়িত তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উল্লেখ্য, ভাঙড় অঞ্চল বরাবরই রাজনৈতিক সংঘর্ষ (Election Violence) এবং অশান্তির জন্য শিরোনামে থেকেছে। অতীতেও একাধিকবার প্রাণহানির ঘটনা ঘটেছে এই এলাকায়। নির্বাচন ঘনিয়ে আসতেই স্বাভাবিকভাবেই প্রশাসনের নজর থাকে এই স্পর্শকাতর অঞ্চলের উপর। কিন্তু তার মধ্যেই ফের এমন বিস্ফোরণের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী দলগুলির দাবি, এলাকায় অবাধে বিস্ফোরক মজুত ও বোমা তৈরির ঘটনা প্রশাসনের ব্যর্থতাকেই সামনে আনছে। যদিও পুলিশ এখনও তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে বলে জানা গেছে। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।