নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্ববাজারে পড়লেও, স্বস্তির খবর দিল সোনার বাজার (Gold Price Today)। মার্চ মাস জুড়ে ওঠানামার পর বর্তমানে ফের নিম্নমুখী হল হলুদ ধাতুর দর। এর ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের ঘরে। বিশেষ করে যারা বিয়ে বা বিনিয়োগের জন্য সোনা কেনার পরিকল্পনা করছিলেন তাদের জন্য। সপ্তাহের শুরুতেই সোনার দামে (Gold Rate Today) হালকা পতন লক্ষ্য করা গেছে। গত কয়েক দিনে যেখানে সোনার দাম একলাফে ১ লক্ষ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল, সেখানে আজকের এই পতন সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির। দাম বৃদ্ধির সময় যেমন ক্রেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল, তেমনই বিক্রেতারাও পড়েছিলেন চাপে। তবে এখন বাজার কিছুটা স্থিতিশীল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলেই (Gold Price Today) I
আরও পড়ুন : WB Election 2026: দুর্গম সান্দাকফুতে ভোটের চ্যালেঞ্জ! হাজার ফুট উচ্চতায় পৌঁছতে দু’দিন আগেই রওনা ভোটকর্মীদের
বৃহস্পতিবার সকাল অনুযায়ী, ২২ ক্যারেট (22K Gold) হলমার্ক সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ১৪,৮৫৫ টাকা, যা আগের দিনের তুলনায় ১০৫ টাকা কম (Gold Price Today)। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১,৪৮,৫৫০ টাকা, কমেছে ১,০৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট (24K Gold) পাকা সোনার ১ গ্রামের দাম ১৫,৬৩০ টাকা, যা ১১০ টাকা হ্রাস পেয়েছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১,৫৬,৩০০ টাকা, কমেছে ১,১০০ টাকা। এছাড়াও, সোনার বাট (Gold Bar Price) ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গিয়েছে। ২৪ ক্যারেট সোনার ১ গ্রাম বাটের দাম ১৫,৫৫৫ টাকা, আর ১০ গ্রাম বাটের দাম দাঁড়িয়েছে ১,৫৫,৫৫০ টাকা, যা যথাক্রমে ১০৫ ও ১,০৫০ টাকা কমেছে। শুধু সোনা নয়, পাশাপাশি রুপোর বাজারেও (Silver Price Today) দেখা গিয়েছে পতনের ছবি। ১০০ গ্রাম খুচরো রুপোর দাম হয়েছে ২৪,৯৮০ টাকা, কমেছে ৬৩৫ টাকা। ১ কেজি রুপোর দাম দাঁড়িয়েছে ২,৪৯,৮০০ টাকা, যা ৬,৩৫০ টাকা কম। পাশাপাশি ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২৪,৯৭০ টাকা এবং বড় পরিমাণে রুপোর ক্ষেত্রেও একই হারে পতন লক্ষ্য করা গিয়েছে (Gold Price Today)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
উল্লেখ্য, সোনার বিশুদ্ধতা নির্ধারণ করা হয় ক্যারেট (Gold Purity) অনুযায়ী। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে খাঁটি, যেখানে অন্য কোনও ধাতুর মিশ্রণ থাকে না। তাই এই সোনার দাম সাধারণত বেশি হয়। অন্যদিকে ২২ ক্যারেট সোনায় কিছুটা মিশ্রণ থাকায় তা অলংকার তৈরিতে বেশি ব্যবহৃত হয় (Gold Price Today)। সোনার দামের এই পতন আপাতত স্বস্তির হলেও, আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রেখে ভবিষ্যতের বাজার কেমন হবে, সেটাই এখন দেখার (Gold Price Today)।
