নিউজ পোল ব্যুরো: সন্দেশখালীর ইডি হামলা মামলায় প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখ-এর জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে বর্তমানে তিনি জেলবন্দি। জামিনের আবেদন জানিয়ে তিনি হাইকোর্টের দারস্ত হয়েছিলেন, তবে আদালত সেই আবেদন নাকচ করে দেয়। বৃহস্পতিবার বিচারপতির শুভ্রা ঘোষ রায়ের বেঞ্চে এই মামলার রায় ঘোষণা করা হয়।
আদালতের সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়, মামলা তদন্ত চলাকালীন শাহজাহান শেখের বিরুদ্ধে সাক্ষীদের ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তদন্তের প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। সেই যুক্তির ভিত্তিতে আদালত আপাতত তার জামিন মঞ্জুর করেনি। তবে আদালত জানিয়েছে, ভবিষ্যতে তদন্তে নতুন তথ্য সামনে এলে সেই ভিত্তিতে শাহজাহান শেখ আবার নতুন করে জামিনের আবেদন করতে পারবেন। ঘটনা সূত্রপাত ২০২৪ সালের ৫ই জানুয়ার। রেশন দুর্নীতির তদন্তেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সন্দেশখালিতে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায়। অভিযোগ, সেই সময় ইডি আধিকারিক ও তাদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর উপর স্থানীয় জনতার একাংশ হামলা চালায়। তদন্তকারী সংস্থার দাবি, ওই হামলাকারীরা শাহজাহান শেখের অনুগামী ছিলেন। ঘটনায় ইজির তিন আধিকারিক গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়।। এছাড়াও অভিযোগ ওঠে, হামলার সময় ইডিয়ে আধিকারিকদের কাছ থেকে মোবাইল ফোন, ল্যাপটপ এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছিল। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ সময় শাহজাহান শেখ এলাকাছাড়া ছিলেন। পরে রাজ্য পুলিশ তাকে গ্রেফতার করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পরবর্তী সময়ে এই ঘটনা তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এর হাতে যায়। সিবিআই হেফাজতে নেওয়ার পর থেকে শাহজাহান সেখ বর্তমানে কোলকাতা প্রেসিএমসি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দী রয়েছেন। এই মামলার তদন্ত এখনো চলছে এবং তদন্তে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা।
