নিউজ পোল ব্যুরো: পাহাড়প্রেমীদের জন্য দারুণ সুখবর! এখন আর পাহাড়ে বেড়াতে গিয়ে প্রচুর টাকা গাড়িভাড়ার জন্য গচ্ছা দিতে হবে না। পর্যটকদের সুবিধার কথা ভেবেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC) চালু করেছে নতুন বাস পরিষেবা। শিলিগুড়ি থেকে দার্জিলিং (Siliguri to Darjeeling) রুটে এবার থেকে প্রতিদিন সাতটি সরকারি বাস চলবে। অন্যদিকে সিকিম সরকারও পিছিয়ে নেই—শিলিগুড়ি থেকে গ্যাংটক (Siliguri to Gangtok) রুটে চালু করেছে ১৮টি সরকারি বাস, যার মধ্যে তিনটি বাতানুকূল (AC bus) বাসও রয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাসে যাতায়াতের খরচ পড়বে আসনপিছু মাত্র ১০৫ টাকা (Darjeeling bus fare)। ছোট আকারের এই ২৫ আসনের বাসগুলি পাহাড়ি রাস্তায় আরামদায়কভাবে চলে এবং মাত্র তিন ঘণ্টায় পর্যটকদের পৌঁছে দেয় শৈলশহরে। এনজেপি (NJP station) তে নেমে পর্যটকরা সহজেই অটো বা টোটো ভাড়া করে চলে যেতে পারেন তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাসে (Tenzing Norgay Bus Terminus)। এখান থেকেই সকাল ৬টা থেকে ২০ মিনিট অন্তর ছেড়ে যায় সরকারি বাস। এনবিএসটিসি-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, “বর্তমানে সাতটি বাস চালু রয়েছে, তবে যাত্রী চাহিদা বাড়লে সংখ্যা আরও বাড়ানো হবে।”
আরও পড়ুন : Weather Update : রাজ্যজুড়ে শীতের দাপট বাড়ছে, আগামী কয়েকদিনে আরও নামবে তাপমাত্রা
প্রতি বছর পর্যটন মরশুমে ছোট গাড়ির মালিকদের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। অনেক সময় এনজেপি থেকে দার্জিলিং পৌঁছতে ৩৫০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু মনে করেন, “এই সরকারি বাস পরিষেবা (NBSTC service) জনপ্রিয় হলে পর্যটকদের আর তিক্ত অভিজ্ঞতা হবে না।” জিটিএ মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মাও বলেন, “এই উদ্যোগে বেসরকারি গাড়িচালকদের অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা অনেকটাই কমবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
অন্যদিকে সিকিম রাজ্য পরিবহণ দফতর (SNT Bus Service) চালু করেছে ১৮টি সরকারি বাস। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে লাগবে প্রায় পাঁচ ঘণ্টা। সাধারণ বাসের ভাড়া ২৭৫ টাকা এবং তিনটি বাতানুকূল বাসে (AC fare) ভাড়া ৫০০ টাকা। সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত গ্যাংটকের উদ্দেশ্যে বাস ছাড়ে এসএনটি বাসস্ট্যান্ড থেকে। সিকিমের ট্রাভেল এজেন্সিগুলিও এই উদ্যোগে খুশি। সেখানে প্রায় ১,৭২৫টি ট্রাভেল এজেন্সি ও ৩০,০০০-এর বেশি ট্যাক্সি ও ছোট গাড়ি কাজ করছে। স্থানীয় পর্যটন কর্মী নবীন ছেত্রী জানান, “যারা কম খরচে সিকিম ভ্রমণ (budget Sikkim tour) করতে চান, তাদের জন্য সরকারি বাস পরিষেবা আশীর্বাদস্বরূপ।” এই নতুন সরকারি বাস পরিষেবা পাহাড়ি পর্যটনের নতুন দিগন্ত খুলে দিল, যেখানে সুলভ ভাড়ায় (affordable travel) আরামদায়ক ভ্রমণ এখন হাতের নাগালে।
