নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে শীতের আমেজ (Weather Update)। নভেম্বরের শুরু থেকেই সকাল-সন্ধ্যায় হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির (No Rain Forecast) সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে আরও কমবে পারদ (Temperature Drop in South Bengal)। শুষ্ক হাওয়া ও উত্তুরে বাতাসের প্রভাবে রাজ্যের দক্ষিণাংশে তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের (Weather Update) বেশ কিছু জেলায় ইতিমধ্যেই রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ডিগ্রি কমে গিয়েছে। কলকাতা (Kolkata) সহ আশপাশের অঞ্চলেও টানা কয়েকদিন ধরে সকালবেলা হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন থেকে চার দিনের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাগুলিতে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আপাতত শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রির মধ্যে থাকবে বলে জানা গিয়েছে। গত এক সপ্তাহে দক্ষিণবঙ্গের পারদ প্রায় ৬ ডিগ্রির মতো নেমে গিয়েছে, যা নভেম্বরের শুরুতেই শীতের ইঙ্গিত দিচ্ছে। তবে আবহাওয়াবিদরা বলছেন, কলকাতায় এখনও “পাকা শীত” (Winter Season in Kolkata) নামে অভিহিত করা যাচ্ছে না। শহরে টানা কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামলে তবেই সরকারিভাবে শীত এসেছে বলা যায়। আপাতত সেই স্তরে পৌঁছায়নি পারদ। তবুও শীতের হাওয়া বইতে শুরু করায় নাগরিকদের মধ্যে ঠান্ডার ছোঁয়া স্পষ্ট।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) পার্বত্য জেলাগুলিতে যেমন দার্জিলিং (Darjeeling), কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালবেলা ঘন কুয়াশা (Fog in Hills) দেখা যাচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কুয়াশার দাপট তুলনামূলকভাবে বেশি। আগামী পাঁচদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পুরো রাজ্যেই আপাতত শুষ্ক আবহাওয়া (Dry Weather) থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন হবে না বলে পূর্বাভাস। ফলে নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যবাসী পেতে চলেছেন একেবারে জমিয়ে শীতের আগমনী বার্তা (Winter Forecast West Bengal)।
