Alchohol Price : ১ ডিসেম্বর থেকে বাড়ছে মদের দাম! দেশি-বিদেশি সব ব্র্যান্ডের বোতলে নতুন দাম, জানুন বিস্তারিত

রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলায় মদের দাম (Alchohol Price Hike in West Bengal) আরও এক দফা বাড়তে চলেছে। বছর শেষের উৎসব মরশুম (Year-End Celebration) ও নতুন বছরের আগেই রাজ্যবাসীকে দিতে হবে বেশি খরচ। রাজ্যের আবগারি দফতর (Excise Department of West Bengal) ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর (1st December 2025) থেকেই কার্যকর হবে নতুন আবগারি শুল্ক (Excise Duty Revision)। এর ফলে দেশি (Indian Alchohol) ও বিদেশি (Foreign Alchohol) উভয় শ্রেণির মদের দাম বাড়বে। তবে আপাতত বিয়ারের দাম (Beer Price) অপরিবর্তিত থাকছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন : Betel Leaf : পানপাতার আশ্চর্য স্বাস্থ্যগুণ! হজম, মুখগহ্বর ও শ্বাসযন্ত্রের যত্নে প্রাকৃতিক সমাধান

সূত্রের খবর, রাজ্য সরকারের এই নতুন সিদ্ধান্তে বাজারে থাকা সমস্ত মদ প্রস্তুতকারী সংস্থা (Liquor Companies), হোলসেলার (Wholesalers) এবং ডিস্ট্রিবিউটরদের (Distributors) ইতিমধ্যেই অবহিত করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বর (30th November 2025)-এর মধ্যে পুরনো স্টক (Old Stock Clearance) বিক্রি করে ফেলতে হবে। কারণ ১ ডিসেম্বর থেকে নতুন দামেই (Revised Price) বিক্রি করতে হবে সব পণ্য। যদি কোনও দোকানে পুরনো স্টক থেকে যায়, তবে তাতেও নতুন আবগারি শুল্ক (New Excise Rate) কার্যকর হবে। জানা গিয়েছে, দেশি ও বিদেশি মদের ক্ষেত্রে ন্যূনতম ১০ টাকা (₹10) থেকে সর্বাধিক ৫০ টাকা (₹50) পর্যন্ত দাম বৃদ্ধি হতে পারে। মূল্যবৃদ্ধি যাতে কোনওভাবে বিভ্রান্তি তৈরি না করে, তাই প্রত্যেকটি বোতলে নতুন দামের স্টিকার (New Price Sticker) লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। সেই সঙ্গে স্টিকার লাগানোর নির্দিষ্ট সময়সীমাও (Time Limit) নির্ধারণ করেছে দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

বিশেষজ্ঞদের মতে, এই নতুন আবগারি নীতি (Excise Policy Update) রাজ্য সরকারের রাজস্ব আদায়ে (Revenue Collection) বড় রকমের প্রভাব ফেলবে। উৎসবের মরশুমে মদের চাহিদা (Liquor Demand in Festive Season) বেড়ে যাওয়ায় রাজস্ব আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে ঠিক কতটা রাজস্ব বাড়বে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা হয়নি। অন্যদিকে, খুচরো বিক্রেতারা (Retailers) জানাচ্ছেন, দাম বাড়লে বিক্রির ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে দেশি মদের বাজারে (Desi Liquor Market) সাধারণ ক্রেতাদের অংশগ্রহণ কিছুটা কমতে পারে। কিন্তু বিদেশি ব্র্যান্ডের (Imported Liquor) ক্রেতারা তেমন প্রভাবিত হবেন না বলেই ধারণা। সব মিলিয়ে ডিসেম্বরের শুরুতেই রাজ্যের মদ বাজারে (Alcohol Market in West Bengal) আসছে বড় পরিবর্তন। ফলে বছরের শেষের আনন্দে (Year-End Celebration Mood) খানিকটা বাড়তি খরচের প্রস্তুতি নিতে হবে মদপ্রেমীদের।