Digha Ratha Yatra : সোজা রথের মতই উল্টো রথেও এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করছে রাজ্য সরকার

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শেষ হতে চলেছে জগন্নাথ দেবের ছুটি। এবার মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পালা। চলতি বছরে প্রথম দিঘায় হচ্ছে রথযাত্রা। যার সূচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। প্রথম বছরেই দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রায় (Digha Ratha Yatra) লক্ষাধিক মানুষের ভিড় জমেছে। সামনেই রয়েছে উল্টোরথ। সেই সময়েও বহু মানুষ ভিড় জমাবেন দিঘায়। বিপুল এই ভক্তসমাগমের সময় সাধারণ মানুষের কোনও অসুবিধা না না হয় সেই কারণেই বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। সোজা রথের মতই উল্টো রথেও এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করছে রাজ্য সরকার।

গঙ্গাসাগরের মেলায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে থাকে নবান্ন। সেই রকমই ব্যবস্থা থাকছে দিঘাতেও। জগন্নাথ দেবকে দেখতে এসে কেউ যদি হঠাত করে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাকে দ্রুত কলকাতায় আনার ব্যবস্থার জন্যই রাখা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যান্স। সূত্রের খবর এয়ার অ্যাম্বুল্যান্সটিকে স্ট্যান্ড বাই রাখা হবে ৪ তারিখ দুপুর থেকেই। নবান্ন সূত্রে খবর ৫ জুলাই উল্টো রথের দিন একটি হেলিকপ্টার মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। তবে শুধু রথ নয় শ্রাবণী মেলা ও মহরমের জন্য সমস্ত ব্যবস্থা ঠিক রাখতে বুধবার নবান্নে প্রস্তুতি বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন : Amarnath Yatra 2025 : কঠোর নিরাপত্তার পহেলগাঁও-বালতাল জোড়া রাস্তা দিয়ে শুরু অমরনাথ যাত্রা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চলতি বছরে প্রথম গড়িয়েছে দিঘায় রথের চাকা। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের দড়িতে টান দেন মুখ্যমন্ত্রী। পুরির রথের মত ভিড় না হলেও দিঘায় নতুন জগন্নাথ দেবের মন্দিরেও বেশ জমমমাটি ভাব রয়েছে। দেশ বিদেশের বহু ভক্তই ভিড় জমাচ্ছেন দিঘায়। মানুষের এই ভিড়ে যাতে কারও কোনও সমস্যা না হয় সেই দিকেই কড়া নজর রেখেছে প্রশাসন। ভিড় সামাল দিতেও করা হয়েছে বিশেষ ব্যবস্থা। দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রা (Digha Ratha Yatra) সুষ্ঠু ভাবে যাতে রথের অনুষ্ঠান পরিচালনা হয় সেই দিকেও বিশেষ নজর রেখেছে পুলিশ প্রশাসন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT