নিউজ পোল ব্যুরো: লক্ষ্মীবার থেকেই শুরু হল ৩৮ দিনের বার্ষিক অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025)। পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর পর চলতি বছরে আরও কড়া নিরপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে তীর্থযাত্রা। বৃহস্পতিবার ৩ জুলাই বালতাল এবং নুনওয়ানের জোড়া বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দল দক্ষিণ কাশ্মীরের হিমালয়ের ৩৮৮০ মিটার উঁচু গুহা মন্দিরের দিকে যাত্রা শুরু করেছে।
বার্ষিক অমরনাথ যাত্রা ভোরে জোড়া ট্র্যাক ঐতিহ্যবাহী ৪৮ কিলোমিটার নুনওয়ান-পহেলগাঁও রুট এবং ১৪ কিলোমিটার বালতাল রুট দিয়ে শুরু হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন পুরুষ, মহিলা এবং সাধু সহ তীর্থযাত্রীদের দলগুলি দিনের প্রথম আলোতে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের পহেলগাঁও-এর নুনওয়ান বেস ক্যাম্প এবং মধ্য কাশ্মীরের গান্ডারবালের সোনামার্গ এলাকার বালতাল বেস ক্যাম্প থেকে রওনা হয়েছিল। এই বার্ষিক যাত্রার সময় তীর্থযাত্রীদের সমবেত ‘ব্যোম ব্যোম ভোলে’ ধ্বনিতে আকাশ-বাতাস ভরে ওঠে। বুধবার জম্মুর ভগবতী নগরের যাত্রা বেস ক্যাম্প থেকে ৫,৮৯২ জন যাত্রীর প্রথম দলকে সবুজ পতাকা প্রদর্শন করে যাত্রা শুরুর বার্তা দেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। বুধবার বিকেলে তীর্থযাত্রীরা কাশ্মীর উপত্যকায় পৌঁছান এবং প্রশাসন এবং স্থানীয়রা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গুহামন্দিরে প্রবেশ করে সকলেই প্রাকৃতিকভাবে উৎপন্ন বরফের তৈরি শিবলিঙ্গে প্রণাম জানাবেন। প্রথম দিনেই বালতাল রুট থেকে ১০,০০০-এরও বেশি তীর্থযাত্রী যাত্রা শুরু করেন।
বার্ষিক অমরনাথ যাত্রা (Amarnath Yatra 2025) সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জম্মু-কাশ্মীর ও কেন্দ্র সরকার। নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর হাজার হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। আকাশপথেও নজরদারি চালানো হবে। থাকছে ডগ স্কোয়াড। চলতি বছরে থাকছে মহিলা নিরাপত্তারক্ষীরা। এমনি সমগ্র এই তীর্থযাত্রায় সময় এলাকাকে নো-ফ্লাইং জোন হিসেবেও ঘোষণা করা হয়েছে। তীর্থযাত্রীদের ট্র্যাক করার জন্য মাইক্রোচিপযুক্ত RFID স্মার্ট কার্ড প্রয়োগ করেছে এবং পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলির হুমকির কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রযুক্তি এবং এআই-সমর্থিত সিসিটিভি পর্যবেক্ষণের মতো উন্নত ব্যবস্থাও রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
