PM Narendra Modi: ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদী, বিশ্ব দরবারে বাজল ভারত-বন্দনা

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্বসভায় ভারতের মাথা আরও উঁচু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ঘানার (Ghana) মাটিতে ইতিহাস গড়ে তিনি পেলেন সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানা’। বৃহস্পতিবার ঘানার (Ghana) রাজধানী আক্রায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামার হাত থেকে এই বিরল সম্মান গ্রহণ করেন মোদী।

আরও পড়ুন: Ban on pak social media: ‘ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক’? ভারতে আবারও অদৃশ্য পাকিস্তানি সেলেবদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট!

এই গৌরব অর্জনের পর প্রধানমন্ত্রী এক্স (প্রাক্তন টুইটার)-এ লেখেন, “এটি আমার একার নয় বরং ১৪০ কোটি ভারতবাসীর সম্মান। ঘানার (Ghana) এই স্বীকৃতি ভারতের যুবসমাজ, সংস্কৃতি ও আমাদের দুই দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।” মোদী (PM Narendra Modi) বলেন, “এই সম্মান যেমন গর্বের, তেমনই বাড়িয়ে দিল আমার দায়িত্বও। ভারত-ঘানার বন্ধন এখন আরও দৃঢ় হবে, আরও এগিয়ে যাবে আমাদের কূটনৈতিক সহযোগিতা।”

প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথম ঘানায় পা রাখলেন মোদী (PM Narendra Modi)। বুধবার বিকেলে আক্রার কোটোকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। ঘানার প্রেসিডেন্ট স্বয়ং তাকে আলিঙ্গন করে স্বাগত জানান। মোদীকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর স্থানীয় ঐতিহ্য মেনে আয়োজিত হয় বর্ণাঢ্য বরণ অনুষ্ঠান। হোটেলে পৌঁছতেই মোদীকে ‘হরে রাম হরে কৃষ্ণ’ গানে অভ্যর্থনা জানায় ঘানার শিশুরা। সেই আবেগঘন মুহূর্ত এখন ভাইরাল। এই সফর শুরু ভারতের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের সূচনা। ঘানা সফর শেষে মোদী রওনা দেবেন ত্রিনিদাদ (Trinidad) ও টোব্যাগোর (Tobago) উদ্দেশ্যে। সেখান থেকে আর্জেন্টিনা হয়ে শেষমেশ যাবেন ব্রাজিলে (Brazil), যেখানে অনুষ্ঠিত হবে BRICS সম্মেলন। আর্জেন্টিনায় রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে আলোচনার কেন্দ্রে থাকবে লিথিয়াম, কৃষি, এলএনজি ও পরমাণু সহযোগিতা। নামিবিয়াতেও সফর রয়েছে মোদীর সূচিতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT