Cloudburst: নিখোঁজ ৭০ জনের জীবিত থাকা এখন প্রায় অসম্ভব, কিশতোয়ারের আকস্মিক বন্যা নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী ওমরের

দেশ

নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ার জেলার মাচাইল মাতা যাত্রার বেস ক্যাম্পে মেঘ ভাঙা বৃষ্টিতে (Cloudburst) প্রায় ৬৪ জনেত্র মৃত্যু হয়েছে। সেই ভয়াবহ ঘটনার পর কেটে গিয়েছে ৫ দিন। এখনও নিখোঁজ বহু। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বললেন নিখোঁজ ৭০ জনকে জীবিত খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। উত্তরাখণ্ডের পর জম্মু-কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যা নামে। পাহাড়ে ধস নেমেই জয় যত বিপত্তি।

মঙ্গলবার উদ্ধার অভিযান নিয়ে আবদুল্লাহ বলেন, “কিশতোয়ারের পরিস্থিতি আপনাদের সামনে। যত দিন যাচ্ছে, আমার মনে হয় আমাদের ধরে নিতে হবে যে নিখোঁজ ৭০ জনকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে, আমাদের প্রচেষ্টা থাকবে যত বেশি সম্ভব মৃতদেহ উদ্ধার করা যাতে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করতে পারি এবং তারা শেষকৃত্য করতে পারে।” এদিন মুখ্যমন্ত্রী জানান ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকেও মনোযোগ দেওয়া হবে। গত ১৪ আগস্ট মেঘ ভাঙা বৃষ্টির পর চিসোটি গ্রামে বিশাল পাথর এবং বিশাল আকারের গাছ ভেঙে পড়ে। তাতেই মাচাইল মাতা যাত্রার বেস ক্যাম্প, একটি অস্থায়ী বাজার এবং কিছু মন্দির ভেঙে পড়ে এবং কমপক্ষে ১৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকার এখন এই অঞ্চলের অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলি খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞদের একটি দল নিয়োগ করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য তাদের কাছ থেকে একটি প্রতিবেদন চেয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অটল দুল্লু নিশ্চিত করেছেন যে কিশতওয়ার জেলায় মেঘ ভাঙন ও আকস্মিক বন্যার ঘটনায় ৬১ জন প্রাণ হারিয়েছেন এবং এখন পর্যন্ত ১১৬ জনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: India-China: নয়াদিল্লি উদ্বেগ বাড়াচ্ছে ডোভাল-জয়শঙ্কর-মোদীর সঙ্গে বৈঠকের পরেই চিনের বিদেশমন্ত্রীর পাকিস্তান সফর

দুর্ঘটনার পরেই পুলিশ, সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF), রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF), সিআইএসএফ (CISF) এবং সীমান্ত সড়ক সংস্থার যৌথ দল উদ্ধার কাজে অংশ নিচ্ছে। শত শত উদ্ধারকর্মীর পাশাপাশি, বিশাল পাথর ভেঙে মৃতদেহ উদ্ধারের জন্য পাথর ভাঙার যন্ত্র এবং ড্রিল সহ ভারী মেশিনও মোতায়েন করা হয়েছে। সোমবার, সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস X-এ পোস্ট করেছে যে চিসোটিতে একটি নতুন সেতু নির্মিত হয়েছে, যা যোগাযোগ ব্যবস্থাকে পুনরুদ্ধার করছে। উদ্ধার অভিযান এখনও অব্যহত রয়েছে। প্রায় ৪৫০ জন উদ্ধার অভিযানে দিনরাত কাজ করছেন। তবে পাহাড়ে ঘন ঘন এই বিপর্যয় ভাবাচ্ছে মানুষকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole