নিউজ পোল ব্যুরো: সিঁদুর (Operation Sindoor) রঙ ঝরে গেল, কিন্তু বারুদের গন্ধ রয়ে গেল সীমান্তে।সাফল্যের গল্পের পৃষ্ঠায় যুক্ত হয়েছিল অপারেশন সিঁদুর (Operation Sindoor), যার মূল লক্ষ্য ছিল পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গিঘাঁটিতে আঘাত হানা। ৭ মে ভোররাতে শুরু হওয়া এই সাহসী অভিযানে ধ্বংস হয় পাকিস্তান (Pakistan) ও পিওকে-র মোট ৯টি জঙ্গিঘাঁটি। পাল্টা প্রত্যাঘাতে তছনছ হয় পাকিস্তানের ১১টি এয়ারফোর্স বেস। শহিদ হন ১০০-রও বেশি জঙ্গি ও প্রায় ৩৫-৪০ জন পাক সেনা। সংঘর্ষবিরতির জন্য ইসলামাবাদ হাত পাতলে তবেই থামে আগুনের খেলা।
কিন্তু, সেই থেমে যাওয়া কি সত্যিই থেমে যাওয়া?
এই প্রশ্নেরই জবাব যেন দিয়ে গেলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার, ‘অপারেশন সিঁদুর (Operation Sindoor): দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়া’স ডিপ স্ট্রাইক ইনসাইড পাকিস্তান’ বইপ্রকাশ অনুষ্ঠানে জানালেন, অপারেশন সিঁদুর ১০ মে-তে শেষ হয়নি। গোপনে দীর্ঘদিন ধরে চলেছে আরও অনেক কিছু। কিছু বলা যায়, অনেক কিছুই বলা যায় না, এমনটাই তার মন্তব্য।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, সেনাপ্রধান ইঙ্গিতে স্বীকার করে নেন, পাকিস্তানের মদতে সন্ত্রাস এখনও অব্যাহত। এখনও নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা চলছে। যদিও কতজন জঙ্গি নিহত ও কতজন ধরা পড়েছে, তা ভারতের গোয়েন্দা ও সেনা বাহিনীর কাছে পরিষ্কার। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের অবস্থান ছিল, পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack) পর ভবিষ্যতের যে কোনও জঙ্গি কার্যকলাপকে “যুদ্ধাপরাধ” হিসাবে বিবেচনা করা হবে। অথচ সেনাপ্রধানের মন্তব্যই যেন বুঝিয়ে দিল, সীমান্তে যুদ্ধ থামলেও সন্ত্রাসের রক্তপাত থামেনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
