IAS Officers : এগিয়ে বাংলা, দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক মহিলা IAS অফিসার রয়েছেন পশ্চিমবঙ্গে

কলকাতা জেলা দেশ রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: নারী ক্ষমতায়নে দেশের মধ্যে শীর্ষে বাংলার (West Bengal) নাম। শুধু মুখের কথা নয়, তথ্যই দিয়েছে সেই প্রমাণ। এ যেন এক যুগান্তকারী অগ্রগতি। তথ্য বলছে দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি সংখ্যক মহিলা আইএএস অফিসার (IAS Officers) কাজ করেন। বর্তমানে, অতিরিক্ত মুখ্য সচিব থেকে জেলা ম্যাজিস্ট্রেট পর্যন্ত গুরুত্বপূর্ণ পদে ৮৪ জন মহিলা প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পশ্চিমবঙ্গের শাসনব্যবস্থায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে অঠার বিষয় একটি মাইলফলক অর্জন করেছে।

বাংলায় মহিলা কর্মকর্তারা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এবং সমাজকল্যাণ সহ প্রধান বিভাগগুলির নেতৃত্ব দিচ্ছেন। যা সত্যিই নজিরবিহীন এবং প্রশংসনীয় ঘটনা। রোশনি সেন, বন্দনা যাদব, নন্দিনী চক্রবর্তী এবং স্মিতা পান্ডে হলেন সেই সমস্ত নারীদের উদাহরণ যারা সামলাচ্ছেন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে ভারতে আইএএস (IAS) অফিসারদের মধ্যে মহিলারা প্রায় ২৩-২৫ শতাংশ যেখানে ২০১০ সালে ছিল মাত্র ১২ শতাংশ। ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি নিঃসন্দেহে প্রশংসনীয়। অনেকেই বলছেন এই উন্নয়নের পিছনে রয়েছে লিঙ্গ-নিরপেক্ষতা, মাতৃত্বকালীন সুবিধা এবং স্ত্রী-বান্ধব পদের মতো একাধিক সংস্কার। তাছাড়াও সামাজিক মানসিকতার পরিবর্তনে টিনা দাবি এবং স্মিতা সাভারওয়ালের মতো রোল মডেলদের অনুপ্রেরণা অনেক তরুণীকে প্রশাসনিক ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করেছে।

আরও পড়ুন : Next Vice President : পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন বিজেপিরই কেউ, অঙ্ক কষা শুরু করেছে গেরুয়া শিবির

তবে মহিলারা পুরানও ধ্যানধারনা ছেড়ে এগিয়ে গেলেও এখনও কিছু প্রতিবন্ধতা রয়েই গিয়েছে। পরিস্থিতির উন্নতি হলেও উচ্চপদে তুলনামূলক কম নিয়োগ, কর্মজীবনের ভারসাম্য সংক্রান্ত সমস্যা এবং সিদ্ধান্ত গ্রহণের ভূমিকায় কম প্রতিনিধিত্বের মতো বাধাগুলি এখনও রয়ে গিয়েছে। এগুলি কাটিয়ে উঠতে, সরকারকে শিশু যত্নের সুবিধা, নিরাপদ কর্মক্ষেত্র, নমনীয় পদায়ন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিশ্চিত করতে হবে। তাহলেই আইএএস অফিসারদের (IAS Officers) মত নানা শীর্ষ প্রশাসনিক পদে আরও বেশি করে মহিলাদের দেখা যাবে বলেই মত ওয়াকিবহল মহলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT