Weather Update : বড়দিনেও কনকনে শীত নয় দক্ষিণবঙ্গে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঊর্ধ্বমুখী তাপমাত্রা!

আবহাওয়া রাজ্য

নিউজ পোল ব্যুরো: আর মাত্র কিছুদিন পরেই বড়দিন (25 December)। কিন্তু দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update) এখনও পর্যন্ত কনকনে শীতের কোনও স্পষ্ট ছাপ নেই। বরং দিনের পর দিন ঊর্ধ্বমুখী তাপমাত্রা হতাশ করছে শীতপ্রেমীদের। যে লা নিনা (La Nina Effect) এবং উত্তুরে হাওয়ার জোরে চলতি বছরে শীত দীর্ঘস্থায়ী হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল, বাস্তবে তার উল্টো ছবিই ধরা পড়ছে। শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শীতের আমেজ বেশ ফিকে (Weather Update)।

আবহাওয়া দফতর (IMD Weather Forecast) জানিয়েছে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই (Weather Update)। বরং চলতি সপ্তাহে পারদ আরও সামান্য বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের (IMD) মতে, শীতের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে, বিশেষ করে জম্মু-কাশ্মীর সংলগ্ন পার্বত্য এলাকায় একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত রয়েছে। এখানেই শেষ নয়। ইরান সংলগ্ন এলাকাতেও নতুন করে আর একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। পাশাপাশি অসমের উপরেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই একাধিক আবহাওয়াগত ব্যবস্থার প্রভাবে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় (Weather Update)। ফলে শীতের বদলে অনুভূত হচ্ছে হালকা উষ্ণতা।

আরও পড়ুন : RBH-1 : ছায়াপথ ছেড়ে পালাল অতিকায় কৃষ্ণগহ্বর আরবিএইচ-১! মহাশূন্যে সেকেন্ডে ৯৫৪ কিমি বেগে দৌড়

বর্তমানে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে, তবে তা খুব অল্প সময়ের জন্য (Weather Update)। অর্থাৎ বড়দিনেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা কুয়াশা (Morning Fog) দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কতা জারি করা হয়নি। বৃষ্টিরও সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে সম্পূর্ণ শুষ্ক (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গে (North Bengal Weather Update) তাপমাত্রা আপাতত কিছুটা বেড়েছে। সমতলের পাঁচটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকাগুলিতে রাতের তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের শেষের দিকে তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে। ভোর ও রাতের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমতে পারে, তবে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই (Weather Update)।