নিউজ পোল ব্যুরো: নতুন বছরের সূচনা মানেই ভবিষ্যৎ নিয়ে কৌতূহল। জ্যোতিষশাস্ত্র (Saturday Astrology) অনুযায়ী, ২০২৬ সাল কিছু রাশির জন্য বড় পরিবর্তন ও পরীক্ষার সময় হয়ে উঠতে পারে। বিশেষ করে শনি, রাহু ও কেতুর অবস্থান ও পারস্পরিক সংযোগ এমন কিছু যোগ তৈরি করছে, যা জীবনের নানা ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আর্থিক স্থিতি, মানসিক শান্তি, কর্মজীবন ও পারিবারিক সম্পর্ক—সব দিকেই সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা (Saturday Astrology)।
আরও পড়ুন: Friday Rashifal: ৫ রাশির কপালে রাজযোগ! মা লক্ষ্মীর আশীর্বাদে শুক্রবার থেকে উপচে পড়বে ধন-সম্পদ
জ্যোতিষ (Saturday Astrology) গণনা বলছে, ২০২৬ সালে গ্রহগুলির গতিবিধি এমন হবে যে হঠাৎ সিদ্ধান্ত, আবেগের বশে কাজ করা কিংবা অপ্রয়োজনীয় ঝুঁকি বড় সমস্যার কারণ হতে পারে। এই সময় ভুল বোঝাবুঝি, মতবিরোধ এবং অস্থিরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে কুম্ভ ও সিংহ রাশির জাতকদের জীবনে এই প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা যেতে পারে।
কুম্ভ রাশির জাতকদের জন্য বছরটি চ্যালেঞ্জে ভরা হতে পারে। দীর্ঘ সময় ধরে এই রাশিতে রাহুর অবস্থান মানসিক অস্থিরতা ও বিভ্রান্তি বাড়াতে পারে। এর সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য মঙ্গল যুক্ত হলে রাহু-মঙ্গল সংযোগ বা অঙ্গারক যোগ তৈরি হবে। এই যোগের ফলে রাগ, তাড়াহুড়ো ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও সতর্ক থাকা জরুরি ভুল বিনিয়োগ বা অপ্রয়োজনীয় খরচ ভবিষ্যতে চাপ বাড়াতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও কথাবার্তায় সংযম বজায় রাখা অত্যন্ত প্রয়োজন।
সিংহ রাশির জাতকদের ক্ষেত্রেও ২০২৬ সাল সহজ নাও হতে পারে। এই সময়ে আত্মবিশ্বাসে ওঠানামা, মানসিক চাপ এবং অনিশ্চয়তার অনুভূতি দেখা দিতে পারে। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। কর্মজীবনে দায়িত্ব বাড়লেও প্রত্যাশামতো ফল নাও মিলতে পারে, ফলে হতাশা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ভুল সঙ্গ বা নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকাই এই সময়ে সবচেয়ে ভালো পথ।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৬ সালে বৃহস্পতি দু’বার রাশি পরিবর্তন করবেন। প্রথমে তিনি কর্কট রাশিতে এবং পরে সিংহ রাশিতে প্রবেশ করবেন। বৃহস্পতির এই গতিবিধি জীবনে নতুন সুযোগ আনলেও, ধৈর্য ও বিচক্ষণতা না রাখলে সেই সুযোগ হাতছাড়া হতে পারে। অন্যদিকে, ৫ ডিসেম্বর ২০২৬-এ রাহু ও কেতুর রাশি পরিবর্তনের আগেও একাধিক গ্রহযোগ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে।
বিশেষ করে ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এ মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে যুক্ত হলে অঙ্গারক যোগ সক্রিয় হবে। পরে মঙ্গল মীন রাশিতে গিয়ে শনির সঙ্গে যুক্ত হলে মানসিক চাপ, বাধা ও সংঘাতের সম্ভাবনা আরও বাড়তে পারে। সব মিলিয়ে, ২০২৬ সালে কিছু রাশির জন্য সংযম, ধৈর্য এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই হতে পারে জীবনের বড় সমস্যাগুলি এড়িয়ে চলার প্রধান উপায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
