Thailand Cambodia Clash: যুদ্ধের ঢাকে কাঠি! দক্ষিণ-পূর্ব এশিয়ায় টানটান উত্তেজনা, থাই এফ-১৬-র বোমাবর্ষণে কাঁপল কম্বোডিয়া, নিহত অন্তত ১২

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: সীমান্ত উত্তেজনা যেন হঠাৎই রূপ নিল পূর্ণমাত্রার সংঘর্ষে! দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার (Thailand Cambodia Clash) পুরনো বিরোধ এবার ভয়ঙ্কর রূপ নিল। থাই বেসামরিক নাগরিকের মৃত্যুর জবাবে এবার কম্বোডিয়ার সামরিক ঘাঁটিতে হানা দিল থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান (F-16 Warplane)। হাওয়ায় হুংকার, বোমারু বিমান, ধ্বংসস্তূপ আর মৃতদেহ— যুদ্ধের নির্মম বাস্তব যেন ফিরল ‘এমারেল্ড ত্রিকোণ’ এলাকায়।

আরও পড়ুন: Anil Ambani: ৩ হাজার কোটি টাকার জালিয়াতির হদিশ! ইডির নজরে অনিল আম্বানির ঘাঁটি

জানা গেছে, বুধবার গভীর রাতে থাইল্যান্ড-কম্বোডিয়া (Thiland Cambodia Clash) সীমান্তে গোলাগুলির ঘটনায় প্রাণ হারান দু’জন থাই নাগরিক। সেই ঘটনার প্রতিক্রিয়াতেই বৃহস্পতিবার ভোরে পালটা আক্রমণে নামে থাই সেনাবাহিনী। এফ-১৬ যুদ্ধবিমান থেকে একাধিক বোমা ফেলা হয় কম্বোডিয়ার সামরিক অঞ্চলে। টার্গেট ছিল স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯, যা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে থাই প্রশাসন। থাই বিমানগুলি সফলভাবে ফিরে আসে নিজেদের দেশে।

এই হামলার সত্যতা স্বীকার করে ক্ষোভে ফেটে পড়ে কম্বোডিয়া। কম্বোডিয়ান প্রতিরক্ষা মন্ত্রক একে ‘অবৈধ সামরিক আগ্রাসন’ এবং ‘জাতিসংঘ চার্টারের লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে। প্রধানমন্ত্রী হুন মানেত সাফ জানিয়ে দিয়েছেন— শান্তির পক্ষেই ছিল কম্বোডিয়া, কিন্তু এই বর্বর হামলার জবাব দেওয়াই এখন তাদের একমাত্র পথ।

উল্লেখ্য, থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তবর্তী (Thiland Cambodia Clash) ‘এমারেল্ড ত্রিকোণ’ বহুদিন ধরেই বিতর্কের কেন্দ্রে। তিন দেশের সংযোগস্থল এই এলাকায় রয়েছে একাধিক ঐতিহাসিক মন্দির, যা ঘিরে তীব্র আবেগ কাজ করে স্থানীয়দের মধ্যে। প্রায় দেড় দশক আগেও এই অঞ্চলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে চলতি বছরের মে মাসে, যখন এক কম্বোডিয়ান সেনা নিহত হয় সীমান্তে সংঘর্ষে। তারপর থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে সেই চাপই রূপ নিল সরাসরি সামরিক সংঘর্ষে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT