নিউজ পোল ব্যুরো: টাকার গন্ধে নড়েচড়ে বসল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ৩ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ছায়ায় এবার সরাসরি অনিল আম্বানির (Anil Ambani) নাম জড়িয়ে পড়ল। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলি এবং বেশ কয়েকটি ব্যক্তিগত ঠিকানায় হানা দিয়েছে ইডি (Enforcement Directorate)। এই চাঞ্চল্যকর অভিযান চলেছে মুম্বই (Mumbai) ও দিল্লি (Delhi) মিলিয়ে প্রায় ৩৫টি জায়গায়।
আরও পড়ুন: Tejashwi Yadav: ভোটার তালিকা নিয়ে তুঙ্গে বিতর্ক, নির্বাচনী বয়কটের ইঙ্গিতে রাজনৈতিক উত্তেজনা বিহারে
সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ৩ হাজার কোটি টাকার ঋণের গন্ডগোল নিয়েই মূল তদন্ত। সিবিআই-এর (CBI) করা দুটি এফআইআরের (FIR) ভিত্তিতেই ইডি এই অভিযান শুরু করেছে বলে জানা গেছে। ইডি-র সন্দেহ, ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে ইয়েস ব্যাঙ্ক থেকে এই বিপুল অঙ্কের ঋণ নেওয়ার আগে ঘুষ হিসেবে বড় অঙ্কের টাকা ঘুরপথে ব্যাঙ্ক প্রোমোটারদের অ্যাকাউন্টে ঢুকেছিল। আর সেই ‘ঘুষ’-এর সূত্র ধরেই জালিয়াতির জাল গড়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।এই তদন্তে এখনও পর্যন্ত প্রায় ৫০টিরও বেশি সংস্থার কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ২৫ জনেরও বেশি ব্যক্তিকে। অভিযানের আওতায় এসেছে অনিল আম্বানির (Anil Ambani) সংস্থা ছাড়াও ইয়েস ব্যাঙ্কের একাধিক প্রাক্তন আধিকারিক ও প্রোমোটার।
ইডি-র (Enforcement Directorate) একটি সূত্র জানিয়েছে, এই ‘লোন ফর ব্রাইব’ চক্রে বহু নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস ও আর্থিক ট্রান্সঅ্যাকশনের ডেটা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে ঋণের নামে সাধারণ ব্যাঙ্ক গ্রাহকের অর্থ অন্য পথে গিয়েছে, আর তাতে কারা কারা লাভবান হয়েছে। সর্বোপরি, এই ঘটনা অনিল আম্বানির মতো প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে আরও একবার আইনি ঝড়ের পূর্বাভাস দিল। আর্থিক জালিয়াতি ও কর্পোরেট দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলির এই ধরপাকড় নিঃসন্দেহে আগামী দিনে আরও বড় বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
