রাজনীতির পারদ চড়তেই মঞ্চ থেকে উধাও পরিচিত মুখ!

breakingnews দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: ওয়াই চ্যানেলের ধর্না কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে একাধিক আলোচনা। তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিতে দলের বহু নেতা-কর্মী উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন দলের কয়েকজন চেনা পরিচিত মুখ। সাংসদ ও অভিনেতা দেব, সাংসদ সায়নী ঘোষ, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়-সহ আরও কয়েকজনকে ধর্নামঞ্চে দেখা না যাওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তাহলে কি রাজনীতির পারদ চড়তেই মঞ্চ থেকে উধাও পরিচিত মুখ!
এই অনুপস্থিতি নিয়ে বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষের একাংশও প্রশ্ন তুলেছেন। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কর্মসূচিতে যাঁদের মুখ দেখা গিয়েছে, গুরুত্বপূর্ণ এই আন্দোলনে তাঁদের অনুপস্থিতি অনেকের নজর কেড়েছে।

কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা Kunal Ghosh বিষয়টি নিয়ে সাফাই দেন। সেই সাফাইয়ে তিনি বলেন, প্রথমে রানি রাসমণি রোডে কর্মসূচি করার পরিকল্পনা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না মেলায় স্থান পরিবর্তন করতে হয়। পরে রাতের দিকে ওয়াই চ্যানেলকে চূড়ান্ত করা হয়। সেই কারণেই অনেকের কাছে সময়মতো খবর পৌঁছয়নি এবং কয়েকজন নেতা বা জনপ্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি বলে তিনি জানান। “খবর পৌঁছয়নি’— কুণাল ঘোষের এই যুক্তিতেই নতুন প্রশ্ন! এত বড় কর্মসূচির খবর কি সত্যিই পাননি দলের পরিচিত মুখরা?”

সাফাইয়ে মিটল না প্রশ্ন একাংশের মতে, বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির যুগে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির খবর দলের শীর্ষস্থানীয় মুখদের কাছে পৌঁছায়নি— এই যুক্তি কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে। ফলে ধর্নার মূল বার্তার পাশাপাশি এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আরেকটি প্রশ্ন— দলের পরিচিত মুখদের অনুপস্থিতি কি শুধুই সাংগঠনিক বিভ্রাট, নাকি রাজনীতির পারদ চড়তেই মঞ্চ থেকে উধাও তারা?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla