৫-তারা হোটেল নাকি কলেজ? ১৪০ বছরের ঐতিহ্যে কলঙ্কের ছাপ! ইউনিয়ন রুমে কন্ডোম, অস্ত্র ও টাকার খোঁজে তোলপাড় কলেজ চত্বর

breakingnews অপরাধ দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরো: কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী Surendranath College-এ ইউনিয়ন রুমকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। গত ২ জুন কলেজের একটি তালাবদ্ধ আলমারি ভেঙে উদ্ধার করা হয় দুটি ব্যাগ ভর্তি ক্ষতিগ্রস্ত কয়েক বস্তা নোট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে আলমারির ভিতরে পড়ে থাকায় নোটগুলির বড় অংশ উইপোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে। টাকার পরিমাণ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে, যদিও সরকারি ভাবে এখনও কোনও নির্দিষ্ট অঙ্ক জানানো হয়নি।

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম ঘিরে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। প্রথমে তালাবদ্ধ আলমারি থেকে বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্ত নগদ টাকা উদ্ধারের খবর সামনে আসে। কিন্তু তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। অভিযোগ, বিষয়টি শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয়েছে কিছু আপত্তিকর সামগ্রী, কন্ডোম, গাঁজা-সদৃশ বস্তু এবং একটি আগ্নেয়াস্ত্রও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশির সময় উদ্ধার হওয়া সামগ্রীগুলি ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কীভাবে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে এই ধরনের জিনিসপত্র মজুত ছিল, তা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই সামগ্রীগুলির উৎস কোথায় এবং কারা এগুলির ব্যবহারের সঙ্গে যুক্ত ছিল। বিরোধী শিবিরের দাবি, ছাত্র সংসদের আর্থিক লেনদেন ও কার্যকলাপ নিয়ে তদন্ত হওয়া উচিত। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। একাংশের বক্তব্য তাঁদের মতে, সত্য সামনে আনা এবং দোষীদের চিহ্নিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উদ্ধার হওয়া নগদ টাকা, আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রীর প্রকৃত মালিকানা কার, সেই উত্তর খুঁজতেই এখন তদন্তকারীদের নজর। চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে গোটা শিক্ষামহল ও রাজনৈতিক মহল। একাংশের প্রশ্ন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন রুমে কীভাবে এতদিন ধরে এই ধরনের সামগ্রী মজুত ছিল। তাঁদের মতে, সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি। বর্তমানে পুরো বিষয়টি চূড়ান্ত পর্যায়ে তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া টাকা, আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য সামগ্রীর উৎস ও মালিকানা সম্পর্কে নিশ্চিত তথ্য জানতে তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকেই তাকিয়ে রয়েছে সকলের নজর?

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla