নিউজপোল ব্যুরো: বিশ্বজুড়ে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী কয়েক মাসের মধ্যে এল নিনো (El Niño) সক্রিয় হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)। সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, প্রশান্ত মহাসাগরের জলরাশির তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং তার প্রভাব বিশ্বের বিভিন্ন প্রান্তে হওয়ার সম্ভাবনা রয়েছে।
WMO-র অনুমান নুযায়ী , জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো গঠনের সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। একবার এটি শক্তিশালী হয়ে উঠলে বছরের শেষভাগ পর্যন্ত, এমনকি তারও পরে এর প্রভাব বজায় থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, এল নিনোর কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি, তীব্র বৃষ্টিপাত, চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এল নিনো সক্রিয় হলে বর্ষাকালের আগমনে স্বাভাবিক ছন্দে পরিবর্তন দেখা দিতে পারে। কোথাও অতিবৃষ্টি, কোথাও আবার বৃষ্টির ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি, জলসম্পদ ও সাধারণ জনজীবনের উপরও এর প্রভাব পড়তে পারে। বৈজ্ঞানিক তথজানুযায়ী এল নিনোর প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। তাঁর মতে, এটি শুধুমাত্র একটি আবহাওয়া্র পরিবর্তন নয়, বরং বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে এল নিনোর প্রভাব মিলিত হলে আগামী মাসগুলিতে বিশ্বের বহু দেশকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তাই এখন থেকেই প্রস্তুতি ও সতর্কতাই হয়ে থাকা মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।
