Weather Update : ভরা বসন্তেই ঝড়–বৃষ্টি! ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ক্যালেন্ডার বলছে বসন্তকাল, কিন্তু বাস্তবে দক্ষিণবঙ্গের মানুষ গরমে হাঁসফাঁস করছেন (Weather Update)। মার্চ মাস শুরু হতেই অনেক বাড়িতেই আবার ঘুরতে শুরু করেছে ফ্যান। তবে আবহাওয়ায় খুব শিগগিরই বদল আসতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। বিশেষ করে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে সপ্তাহের শুরুতেই বৃষ্টি দেখা যেতে পারে (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (South Bengal Weather Update )। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার থেকেই আবহাওয়ার এই পরিবর্তন শুরু হতে পারে। মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দেবে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে বসন্তের মাঝেই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আরও পড়ুন : Pratik Ur Rahman: মমতার মন জিতলেন প্রতীক উর! নবীন সাংসদের প্রথম ভাষণে উচ্ছ্বসিত নেত্রী, দিলেন বিশেষ প্রশংসা

শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের মতে, বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মাত্রায় (Weather Update)। যদিও এই বৃষ্টির কারণে তাপমাত্রায় খুব বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। জেলাভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, রবিবার ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। সেই সময় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)। এছাড়াও নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতাতেও এই সময় বৃষ্টির দেখা মিলতে পারে বলে পূর্বাভাস রয়েছে (Kolkata Weather Update )।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও আজ থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে (Weather Update)। পাশাপাশি সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Weather Update )।