নিউজ পোল ব্যুরো: বড়দিনের (Christmas) আগেই পর্যটকদের জন্য এল বড় স্বস্তির খবর। শৈলশহর দার্জিলিংয়ের (Darjeeling) ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রেস্তরাঁ–বার গ্লেনারিসের (Glenarys) পানশালা খোলা রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বুধবার কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত (Kolkata High Court) জানায়, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিসের রেস্তরাঁর পানশালা খোলা রাখা যাবে। ফলে বড়দিন ও বর্ষশেষের মরশুমে শৈলশহরে আসা পর্যটকদের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে।
- আরও পড়ুন:CV Anand Bose: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল, আগামী বছর থেকে নতুন পুরস্কারের ঘোষণা
২৫ ডিসেম্বর বড়দিন এবং তার পরেই বর্ষশেষের উৎসব। এই সময় শৈলশহরে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। দার্জিলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত গ্লেনারিসে প্রতিদিনই ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকেরা। সেই অবস্থায় পানশালা বন্ধ থাকলে পর্যটন ব্যবসা এবং স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব পড়ত বলেই মনে করা হচ্ছিল। হাই কোর্টের এই নির্দেশে সেই আশঙ্কা আপাতত কেটে গেল।
উল্লেখ্য, ১৮৮৮ সালে প্রতিষ্ঠিত গ্লেনারিস শুধু একটি রেস্তরাঁ নয়, দার্জিলিংয়ের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সম্প্রতি এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগ তুলে দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চ গ্লেনারিসের বার ও লাইভ মিউজিক বন্ধ করার নির্দেশ দেয়। এই সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে অভিযোগ করেন, এটি রাজনৈতিক চক্রান্ত।
অজয় এডওয়ার্ডের দাবি ছিল, গ্লেনারিসের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও লাইসেন্স বৈধ রয়েছে। তিনি জানান, লাইভ মিউজিক সংক্রান্ত কাগজপত্র দীর্ঘ এক বছর ধরে আটকে রাখা হয়েছে, যার ফলে ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, বার বন্ধ থাকলে এই পর্যটন মরশুমেই প্রায় দেড় কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে গ্লেনারিসকে। কোভিড পর্বে আগেই ব্যাপক ক্ষতি হয়েছিল বলেও তিনি জানান।
এরপরেই পানশালা বন্ধের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পানশালা বন্ধের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। আদালতের নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিসের পানশালা খোলা রাখা যাবে। এই রায়ে শৈলশহরের পর্যটন মহল এবং স্থানীয় ব্যবসায়ীরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
