নিউজ পোল ব্যুরো: বহু প্রতিক্ষিত বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন সম্পন্ন। নীলবাড়ি দখলের লড়াইয়ে শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বাংলায় লড়বে বিজেপি। তবে এই সবের থেকে সবথেকে বেশি চর্চা যে বিষয় নিয়ে হচ্ছে তা হল দিলীপ ঘোষের (Dilip Ghosh) রাজনৈতিক ভবিষ্যত। মোদী-শাহের সভা থেকে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও ডাক পাননি দিলীপ ঘোষ। সময়ের সঙ্গে সঙ্গেই বাড়ছে দলের সঙ্গে দূরত্ব। এবার কি তাহলে বঙ্গ বিজেপির (BJP) প্রাক্তন সভাপতি পা বাড়াবেন তৃণমূলের দিকে? ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে বড় ইঙ্গিত দিয়েছেন অভিনানী দিলীপ। তাঁর মন্তব্যেই উস্কে গিয়েছে ফুল বদলের জল্পনা।
ইকোপার্কে প্রাতঃভ্রমণের সময় দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হয়। তারই উত্তরে তিনি বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যত পার্টি ঠিক করবে। ভগবানের খাতায় লেখা আছে।” দলের কর্মসুচিতে কি তিনি ডাক পাচ্ছেন না এই প্রশ্নও ধেয়ে আসে তার দিকে। তারর জবাব জা দিয়েছেন দিলীপ ঘোষ তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছে তাঁর দলের উপর একরাশ অভিমানের কথা। এমনটাই বলছেন রাজনৈতিক মহল। তিনি বলেছেন, “আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল। আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে। আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই। না ডাকলে যাইনা।”
আরও পড়ুন: Dilip Ghosh : একের পর এক কর্মসূচি থেকে দূরে রাখছে দল, ভোটের আগে কোন পথে হাঁটতে চলেছেন অভিমানী দিলীপ?
সমস্ত কিছুর মূলে রয়েছে দিলীপ ঘোষের (Dilip Ghosh) দিঘায় জগন্নাথ মন্দির সফর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। এই প্রসঙ্গেও তিনি আজ মুখ খুলেছেন। তাঁকে নিয়ে যে জল্পনা হচ্ছে বা কর্মসূচি থেকে বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে বলেছেন, “কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।” দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বলেছেন, “আমাকে মুখ্যসচিব চিঠি দিয়েছিলেন। আমি একজন সম্মানীয় নাগরিক। সেই হিসেবে গেছি। সরকারি প্রকল্প। কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারুর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে।” এমনকি এদিন তৃণমূল ও তৃণমূলের নেতাদের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, “আমার সঙ্গে কুণাল অরূপের অনেক আগে থেকে পরিচয়। এখনও আছে। আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে ভাবেনা। কাল শত্রু ছিল আজ বন্ধু হল আবার পরেরদিন শত্রু হল, দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে। দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
