“মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কোথায়? সবটাই যেন হাইজ্যাক হয়ে গিয়েছে” — ফের বিস্ফোরক ঋতব্রত

breakingnews দেশ রাজনীতি

নিউজপোল ব্যুরোঃ রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদেরসাথে বারতালাপের মধ্যে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ঋতব্রতের দাবি, যে আদর্শ ও লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের শুরু হয়েছিল, সময়ের সঙ্গে তার অনেকটাই পরিবর্তন হয়েছে। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের সেই তৃণমূল কোথায়? গোটাটাই তো হাইজ্যাক হয়ে গেছে।” এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে দলের মধ্যে পরিবর্তন এসেছে বলে তাঁর ধারণা।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মনে করেন, সাধারণ কর্মীদের মতামত ও অংশগ্রহণের জায়গাও আগের তুলনায় অনেকটাই সংকুচিত হয়েছে। একাংশের মতামত, ঋতব্রতের এই মন্তব্য নিছক ব্যক্তিগত মতামত হলেও তা রাজ্যের রাজনৈতিক মহলে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে। কারণ, তিনি একসময় দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তবে রাজনৈতিক দলের একাংশের মতে, নির্বাচনের আগে বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময়ে এ ধরনের মন্তব্য স্বাভাবিকভাবেই বেশি গুরুত্ব পায়। এখন দেখার বিষয়, ঋতব্রতের এই বক্তব্য নিয়ে তৃণমূলের বিরোধী শিবিরে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে আগামী কয়েকদিন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে থাকবে, তা বলাই যায়।

ঋতব্রতের বক্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর প্রশ্ন শুধুমাত্র সংগঠনকে ঘিরে নয়, দলের বর্তমান নেতৃত্ব ও পরিচালন পদ্ধতিকেও কেন্দ্র করে। মন্তব্যের পর আর বেশি কিছু না বলে তিনি বিধানসভা ভবনের ভিতরে প্রবেশ করেন। তবে তাঁর এই বক্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla