ধর্মতলায় মমতা, কিন্তু পাশে নেই ঋতব্রত! রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে তবে এটি কি শুধুই কাকতালীয় অনুপস্থিতি!

breakingnews দেশ রাজনীতি

 নিউজপোল ব্যুরোঃ ভোটের ফল ঘোষণার পর মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রথম বড় রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ওয়াই চ্যানেল ও মেট্রো চ্যানেল সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে দুপুরে সেখানে পৌঁছন তিনি। তবে কর্মসূচির শুরু থেকেই ছিল একাধিক ব্যতিক্রমী ছবি। রানি রাসমণি রোড ও সংলগ্ন এলাকাজুড়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। অনুগত ছিল কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। প্রশাসনিক অনুমতি না থাকায় কর্মসূচি সীমিত পরিসরেই অনুষ্ঠিত হয়।

অন্যদিকে এদিনের কর্মসূচিতে আরেকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, বিষয়টি হল কর্মসূচির রাজনৈতিক বার্তার পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে — তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়  অনুপস্থিত। বিগত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে ঘিরে যে কয়েকটি পরিচিত মুখ দেখা যেত,  ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁদের অন্যতম। কিন্তু এদিন ধর্মতলার কর্মসূচিতে সেই পরিচিত ছবি দেখা গেল না। রাজনৈতিক মহলের একাংশের নজর সেখানেই।

তবে সূত্রের খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়  এদিন বিধানসভা সংলগ্ন এলাকায় দেখা গেলো তাদের। ফলে তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হলেও, এর পিছনে কোনও রাজনৈতিক দূরত্ব রয়েছে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। তবুও রাজনীতিতে ছবি অনেক সময় ভাষার চেয়েও বেশি কথা বলে। ধর্মতলার কর্মসূচিতে মমতার পাশে ঋতব্রত-ববির অনুপস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে— দলের ভিতরে কি নতুন কোনও সমীকরণ তৈরি হচ্ছে? নাকি এটি কেবল দায়িত্ব ভাগাভাগিরই একটি অংশ?

ভোট-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। সেই কারণেই আগামী ৭২ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নেতৃত্বের অবস্থান, দলের ভবিষ্যৎ কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ নেতাদের ভূমিকা— সবকিছুর উপরেই এখন নজর রয়েছে।ধর্মতলার এই কর্মসূচি শেষ হলেও একটি প্রশ্ন থেকেই গেল— এটি কি শুধুই কাকতালীয় অনুপস্থিতি, নাকি রাজ্যের রাজনীতিতে নতুন কোনও ফাটলের ইঙ্গিত?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla