Khan sir – এর কোচিং ঘিরে তোলপাড় বিহার , শিক্ষার মন্দিরে বন্দুকের গর্জন!

breakingnews অন্যান্য দেশ

শিক্ষার আলো ছড়াতে চেয়েছিলেন তিনি , সেই আলোকেই নিভিয়ে দেওয়ার চেষ্টা? গরিব ও মধ্যবিত্ত পড়ুয়াদের কম খরচে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দেওয়ার জন্য সারা দেশে সুনাম খান স্যার। পাটনার মুসাল্লাহপুর হাট এলাকাএ খান স্যার এর কোচিং এর বাইরে গুলির শব্দে কেঁপে উঠল।তবে কি খান এর এর কোচিং বন্ধ করতেই এই ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে কোটি টাকার কোচিং ব্যবসার অন্ধকার প্রতিযোগিতা? কেন বারবার হুমকি মুখে খান স্যার? আর কারা চাইছিল তাঁর কোচিং সেন্টারের দরজা চিরতরে বন্ধ হয়ে যাক? এই সব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিহারের রাজনৈতিক ও শিক্ষামহলে।

মঙ্গলবার রাতের এই ঘটনায় আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষী। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের দাবি, একাধিক রাউন্ড গুলির শব্দ শোনা যায়, যার জেরে দোকানপাট বন্ধ করে প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন পথচারীরা। ঘটনার পরেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বুধবার সকাল থেকে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে অতিরিক্ত বাহিনী নামাতে হয়ে।

খান স্যরের অভিযোগ, কম পারিশ্রমিকে পড়ানোর কারণেই কিছু প্রভাবশালী কোচিং গোষ্ঠী তাঁর উপর ক্ষুব্ধ ছিল। এমনকি কয়েকদিন আগেও তাঁর কোচিং উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। যদিও অন্য একটি সূত্রের দাবি, দুটি কোচিং প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই সুযোগে দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালায়। ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে। শিক্ষার মন্দিরকে ঘিরে এই রক্তগরম করা সংঘর্ষ কি শুধুই প্রতিযোগিতার ফল, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও ষড়যন্ত্র? পরিস্থিতির গুরুত্ব এতটাই ছিল যে মাঝরাত পেরিয়েও ২টো পর্যন্ত ঘটনাস্থলে নজরদারি চালান পুলিশ কর্তারা।