New Car Rule- Delhi: ১৫ বছরের পুরোনো গাড়ির দিন শেষ! ৩১ মার্চের পর মিলবে না পেট্রল

দেশ

নিউজ পোল ব্যুরো: আপনার কাছে কি ১৫ বছরেরও বেশি পুরোনো গাড়ি রয়েছে? তবে সাবধান হয়ে যান এখনই। ৩১ মার্চ অবধিই আপনি আপনার পছন্দের গাড়িতে তেল ভরতে পারবেন(New Car Rule-Delhi)। দিল্লি এমনই এক করা পদক্ষেপ নিতে চলেছে। মূলত দূষণ(Pollution) নিয়ন্ত্রণ করতেই এমন করা পদক্ষেপ নিয়েছে দিল্লির নয়া সরকার(Delhi Government)। ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে দিল্লি সরকারের পক্ষ থেকে। শনিবার এই ঘোষণা করেছে দিল্লি সরকার।

আরও পড়ুন:- Congress Leader Murder: কংগ্রেস নেত্রীর ট্রলিবন্দি দেহ উদ্ধারে গ্রেফতার প্রেমিক

দিল্লির(Delhi) অতিরিক্ত দূষণের জেরেই এমন করা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দিল্লি সরকার। গত সপ্তাহে মনজিন্দার সিং সিরসার(Manjindar Sing Sirsha) হাতে এক নতুন দায়িত্ব আসে। দিল্লির পরিবহন মন্ত্রীর পদে নিযুক্ত হন তিনি। নতুন পদে যোগদানের পরেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন দিল্লির দূষণ(Delhi Pollution) রোধ করতে। এক সংবাদমাধ্যমে তিনি জানান,” দিল্লির মানুষকে এই দূষণের হাত থেকে রক্ষা করতে চাই। তাই এমন ব্যবস্থা(New Car Rule-Delhi) নেওয়ার পরিকল্পনা করেছি। শীতকালে এখানে মানুষ ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারে না দূষণের পরিমান এতটাই থাকে। শীতের সময় দিল্লির বাতাস খুব এ দূষণযুক্ত হয়ে পরে। যার দরুন দিনের আলোতেও গাড়ি চালানো বেশ কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি কিছুটা বদল আনতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) অড-ইভেন নীতি চালু করেছিলেন। এই অড-ইভেন নীতি(Odd-Even Rule) হল একদিন জোর সংখ্যার নম্বর প্লেটের গাড়ি চলাচল করবে দিল্লির রাস্তা দিয়ে। ওদিন কোনো বিজোড় সংখ্যার নম্বর প্লেটের গাড়ি রাস্তায় চলবে না। আর অন্যদিন বিজোড়(Odd) সংখ্যার নম্বর প্লেটের গাড়ি রাস্তায় বেরোবে এবং সেদিন কোনো জোড়(Even) সংখ্যার নম্বর প্লেটের গাড়ি চলবে না। কিন্তু এবার আরও করা পদক্ষেপ নিয়েছে দিল্লি সরকার।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

পনেরো বছর পুরোনো গাড়ি নিষিদ্ধ করা নিয়ে মনজিন্দার সিং সারসা(Manjindar Sing Sirsha) বলেন, ১৫ বছরের গাড়ি শনাক্ত করার জন্য পেট্রল পাম্পে আমরা একটি গ্যাজেট লাগিয়েছি। এই গ্যাজেট দিয়েই নিরহাদারন করা যাবে ১৫ বছরের পুরোনো গাড়ি। যদি এমন কোনো গাড়ি ধরা পড়ে তবে সেই গাড়িকে পেট্রল দেওয়া হবে না(New Car Rule-Delhi)। ১ এপ্রিল থেকেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।