Jagdeep Dhankhar Resignation: ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, জগদীপ ধনখড়কে নিয়ে আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রীর

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজনৈতিক মহলকে চমকে দিয়ে উপরাষ্ট্রপতির (Vice President) পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar )। মঙ্গলবার সেই ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু মেয়াদ শেষের আগে কেন ইস্তফা দিলেন তা নিয়ে যখন সর্বভারতীয় রাজনীতিতে পারদ ছড়ছে তখন নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জগদীপ ধনখড়কে নিয়ে আবেগঘন পোস্ট করলেন প্রধানমন্ত্রী মোদী।

সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতিকে নিয়ে এক্স হ্যান্ডল পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, “জগদীপ ধনখড়জি দেশের সেবা করার একাধিক সুযোগ পেয়েছেন। তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর সুস্থতা কামনা করছি।” সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে পদত্যাগের কথা ঘোষণা করেন এবং স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেছেন। উপরাষ্ট্রপতির অফিসিয়াল হ্যান্ডেল লেখেন, “স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের 67(a) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।” পদত্যাগের পরেই নানা জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন : Jagdeep Dhankhar : কেন্দ্র সরকারের চাপে পড়ে ইস্তফা? ধনখড়ের আকস্মিক পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে ঝড়

পদত্যাগের পরেই খোঁচা দিয়ে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে বলেন, এই আকস্মিক পদত্যাগের কারণ ধনখড় অথবা সরকারই জানে। খাড়গে বলেছেন, “কেবল তিনিই কারণ জানেন। আমাদের এ বিষয়ে কিছু বলার নেই। হয় সরকার জানে, না হয় তিনি জানেন। তার পদত্যাগ গ্রহণ করা সরকারের ব্যাপার।” অন্যান্য কংগ্রেস নেতারা এই ঘটনাকে “অব্যাখ্যাতীত” এবং “রহস্যে মোড়ানো একটি ধাঁধা” বলে বর্ণনা করেছেন। সরকার এখনও পর্যন্ত মুখ বন্ধ রেখেছে। এখন এই প্রশ্নই উঠছে সত্যই কি স্বাস্থ্যের জন্য পদত্যাগ নাকি পিছনে রয়েছে আরও বড় কারণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT