British F-35B Fighter Jet: হাইড্রোলিক বিপর্যয় পেরিয়ে মুক্ত আকাশে ‘এফ-৩৫বি’, কেরলের মাটি থেকে উড়ে গেল যুদ্ধবিমান

দেশ

নিউজ পোল ব্যুরো: নিঃশব্দে আকাশে ফিরল ‘স্টিলথ বার্ড’ — অবশেষে তিরুঅনন্তপুরম ছাড়ল ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫বি যুদ্ধবিমান (British F-35B Fighter Jet)। প্রায় পাঁচ সপ্তাহ আগে ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় জ্বালানির ঘাটতি দেখা দেয় এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটির (British F-35B Fighter Jet)। ১৪ জুন, সেই কারণেই তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বাধ্য হয়ে জরুরি অবতরণ করে বিমানটি।

আরও পড়ুন: Dilip Ghosh: ‘ভালো ছেলে, কিন্তু নিষ্কর্মা!’—দেবকে ঘিরে দিলীপের রাজনৈতিক বাউন্সার

প্রথমে সবাই ভেবেছিল সাধারণ একটি কারিগরি ত্রুটি! কয়েক দিনের মধ্যে ঠিক করে ফেলা যাবে। কিন্তু সমস্যা গভীর ছিল। তদন্তে দেখা যায়, বিমানটির হাইড্রোলিক সিস্টেমে (Hydraulic System) গুরুতর জটিলতা রয়েছে, যা ভারতীয় পরিকাঠামোয় মেরামত করা সম্ভব নয়। এর পরপরই ব্রিটেন থেকে পাঠানো হয় একাধিক বিশেষজ্ঞ দল।

প্রথম দলটির পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত হয়, বিমানটিকে (British F-35B Fighter Jet) রানওয়ে থেকে সরিয়ে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া প্রয়োজন। ২২ দিন ধরে সূর্যের তাপে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ‘স্টিলথ ফাইটার’ অবশেষে স্থান পায় বিমানবন্দরের হ্যাঙ্গারে। দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং দলের নেতৃত্বে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ। বিমানটি ছিল ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’ রণতরীর অংশ — ভারত মহাসাগরে আয়োজিত একটি যৌথ নৌ-মহড়ায় অংশ নিচ্ছিল ব্রিটেন। সেই অনুশীলনের সময়ই সমস্যা দেখা দেয় এই সুপারসনিক ফাইটার জেটে।

দীর্ঘ প্রতীক্ষার পর, সব পরীক্ষা-নিরীক্ষা শেষে অবশেষে সবুজ সংকেত দেন ব্রিটিশ ইঞ্জিনিয়াররা। সোমবার রাতে ফাইনাল ক্লিয়ারেন্স মেলে। আর মঙ্গলবার সকালে, সূর্য ওঠার আগেই রানওয়ে থেকে টেক অফ করে যুদ্ধবিমানটি (War Jet) ব্রিটেনের পথে উড়ে যায় নিঃশব্দ ঘাতক ‘এফ-৩৫বি’।

এই পুরো পর্ব যেন ভারতীয় উপমহাদেশে আধুনিক যুদ্ধবিমানের বাস্তব চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক সামরিক সহযোগিতার একটি অভিনব দৃষ্টান্ত হয়ে রইল। কেরলের (Kerala) মাটি সাক্ষী থাকল এক অনন্য ঘটনার — যেখানে এক যুদ্ধবিমান শুধু অবতরণই করল না, বরং রেখে গেল প্রযুক্তি, কূটনীতি ও প্রতিরক্ষা সম্পর্কের এক স্মরণীয় অধ্যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT