Akshay Kumar: রান্নার গ্যাস নিয়ে কোনও দুশ্চিন্তা নেই! আগাম ভাবনায় সব সামলে রেখেছেন টুইঙ্কল খান্না

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: রান্নার প্রয়োজন পড়ে প্রতিটি বাড়িতেই, আর সেই রান্নার অন্যতম ভরসা হল গ্যাস। তাই দেশে যদি কখনও রান্নার গ্যাসের সরবরাহে টান পড়ে, তার প্রভাব পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সব স্তরের জীবনযাত্রায়। এমন পরিস্থিতি নিয়ে যখন নানা আশঙ্কা তৈরি হয়, তখন অনেকেই ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে এই বিষয়টিকে ঘিরে একেবারেই নিশ্চিন্ত অক্ষয় কুমার (Akshay Kumar)। অভিনেতা নিজেই জানিয়েছেন, দেশে গ্যাসের অনিশ্চয়তা তৈরি হলেও তাঁর পরিবারের দৈনন্দিন জীবনে তার কোনও প্রভাব পড়বে না। কারণ, তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না আগাম ভাবনা চিন্তা করে ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা করে রেখেছেন। সংসারের এমন গুরুত্বপূর্ণ বিষয়ে টুইঙ্কলের এই দূরদর্শিতা যে তাঁকে অনেকটাই নিশ্চিন্ত রাখে, তা স্পষ্ট অক্ষয়ের

আরও পড়ুন:Amitabh Bachchan: কেবিসির শেষ দিনের শ্যুটে আবেগে ভাসলেন অমিতাভ বচ্চন, ফিরবেন কি পরের সিজনে?

এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেখানেই উঠে আসে দেশে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও জোগান নিয়ে প্রশ্ন। জবাবে একেবারে নির্ভার সুরেই অভিনেতা জানান, ‘‘আমি জানি, টুইঙ্কল ইতিমধ্যেই দু’টো ইলেকট্রিক স্টোভ অর্ডার করেছে। হয়তো সেগুলো এত দিনে বাড়িতেও পৌঁছে গিয়েছে। তাই আমার পরিবারের ক্ষেত্রে এ নিয়ে কোনও সমস্যাই হবে না।’’ স্ত্রী টুইঙ্কল খান্না-র এই আগাম প্রস্তুতির কথাই কার্যত তুলে ধরেন তিনি। গ্যাসের উপর নির্ভরতা কমাতে বিকল্প হিসেবে যে ইলেকট্রিক স্টোভের কথা বলেছেন অক্ষয় (Akshay Kumar) সেটির প্রকৃত নাম ইলেকট্রিক রেঞ্জ। এটি মূলত রেডিয়্যান্ট ইলেকট্রিক স্টোভ ও অভেনের সমন্বয়ে তৈরি একটি আধুনিক রান্নার ব্যবস্থা, যেখানে গ্যাস সিলিন্ডারের কোনও প্রয়োজন পড়ে না।

বিদেশে এই প্রযুক্তির ব্যবহার বহুদিন ধরেই প্রচলিত, তবে এখন দেশেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের রান্নার ব্যবস্থা। বৈদ্যুতিক সংযোগ থেকে উৎপন্ন তাপ ব্যবহার করে ইনডাকশন, ইনফ্রারেড বা হট প্লেট প্রযুক্তির মাধ্যমে রান্না করা যায় এতে। ফলে গ্যাসের জোগান বা দামের ওঠানামা নিয়ে চিন্তার প্রয়োজন অনেকটাই কমে যায়। তবে এই ধরনের ইলেকট্রিক রেঞ্জ কিনতে গেলে খরচও কম নয়—ভারতে সাধারণত এর দাম প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে। অবশ্য অভেন ছাড়াও ওই ধরনের ইলেকট্রিক স্টোভ কিনতে পাওয়া যায়। তখন তাকে বলা হয়, ইলেকট্রিক হব। এই হবও একই প্রযুক্তিতে কাজ করে। তবে দাম তুলনায় অনেকটা কম। ভারতে ইলেকট্রিক হব পাওয়া যেতে পারে ১৫-১৬ হাজার টাকা থেকে। তবে ৫০ হাজার টাকা দামেরও পাওয়া যেতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole